somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাশেঁর কেল্লা'র অসভ্য মিথ্যাচারের পরিবর্তে শহীদ জিয়ার জীবনাদর্শ আর ১৯ দফা প্রচার করুন

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাশেঁর কেল্লা'র অসভ্য মিথ্যাচারের পরিবর্তে শহীদ জিয়ার জীবনাদর্শ আর ১৯ দফা প্রচার করুন, এত অন্ত:ত বিএনপিকে লেবাসে নয়, অন্তরে ধারণ করা কিছু কর্মী পাবেন। যারা বিএনপি করার নামে অন্য দলের কাছে বিক্রি হয়ে যাওয়া কিছু পণ্য হিসেবে ম্যা ম্যা করবে না।

একটি আয়তাকার টেবিলের একপাশে বেগম খালেজা জিয়া আর তার ডান আর বাম পাশে বড় বড় পোস্টধারী নেতা। সবাই কথা বলছে। পরামর্শ দিচ্ছে। কথার সুর পরিস্কার। বাম পাশের নেতারা লীগের কন্ঠে আর ডানের নেতারা জামাতের কন্ঠে কথা বলছে। কারণ বিক্রি হয়ে গেছে সব। তাই খালেদা জিয়া ছাড়া বিএনপির জন্য কথা বলার কেউ নাই। তিনি এখন এতিম। একা একা বয়ে চলেছেন শহীদ জিয়ার ১৯ দফা।

আপনারা মন্ত্রী হবেন, বড় পোস্ট নেবেন, কোটি কোটি কালো টাকা বানাবেন, ভর্তি বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজিসহ নানান সিন্ডিকেট বাণিজ্য করবেন। আপনি মরলে, কোনদিন রাজনীতি না করলেও আপনার সন্তান সে আসনে এমপি নমিনেশন পাবে! রাজনীতির সব কু সুবিধা নিতে সবার আগে থাকবেন, কিন্তু দলের জন্য পথে নামবেন না। স্বেচ্ছা কারাবরণ তো দূরের কথা, পুলিশের ভয়ে খাটের নিচে গুম হয়ে যান। কারণ হয় আপনি লীগ না হয় আপনি জামাতের কাছে নিজেকে বিক্রি করেছেন। আপনি আজ শুধুমাত্র বিএনপি করতে অপারগ।

আপনার অন্তরে ১৯ দফা নেই, নেই শহীদ জিয়ার জীবনযাপনের সততা নেই। আপনি একজন বিএনপি কর্মী হিসেবে শহীদ জিয়ার জীবনদর্শন প্রচার করেন না। আপনার কাছে সততার সর্বোত্তম দৃষ্টান্ত বাশেঁর কেল্লার মিথ্যাচার। তাই শহীদ জিয়া এবং বিএনপির আদর্শের প্রচারের চেয়ে জামাতী বাশেঁর কেল্লার অসভ্য মিথ্যাচার প্রচারে আপনার যত আগ্রহ। আপনি নিজেকে মস্ত বড় বিএনপি প্রেমী প্রমাণ করতে আওয়ামীলীগকে গালি দিয়ে কথা বলেন! মানে বিএনপি করেন প্রমাণ করতে জিয়ার জীবনযাপন বা ১৯ দফার বাস্তবায়ন এবং প্রচারের চেয়ে লীগকে গালি দেয়াকে বিএনপি হবার সবচেয়ে বড় যোগ্যতা মনে করেন। তাই আপনারা ধান্দাবাজদের সঙ্গী করেছেন। দলকে হৃদয়ে ধারণকারীদের দূরে সরিয়েছেন।

আজ বেগম খালেদা জিয়া, যে ভাষায় কথা বলেছেন..... সেটাকে শিশুসুলভ আচরণ বৈ আর কিছুই বলা যাচ্ছে না। কারণ, তিনি একাকী, নি:সঙ্গ বয়ে বেড়াচ্ছেন শহীদ জিয়ার ১৯ দফা। আশেপাশে সব ধান্দাবাজ। রাজনীতিবিদ নাই। দলের কর্মী নাই।

খালেদা জিয়ার উচিত ৩০ ডিসেম্বর সকাল ১০ টায় ঘোষণা দেয়া, দলের চেয়ারপার্সন ব্যতিত বিএনপি সহ তার সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের কমিটির সব পদ বিলুপ্ত ঘোষণা করা এবং বিবৃতি দেয়া: আগামী ৫ জানুয়ারীর পর দলের সকল পোস্ট নতুন করে পূরণ করা হবে দলীয় কর্মীদের নিয়ে। আর দলীয় কর্মীদের মাঝে কারা নেতা হবে, তা নির্ধারিত হবে আজ থেকে ৫ তারিখ পর্যন্ত তাদের আত্মত্যাগ এবং দলের প্রতি কমিটমেন্ট দেখে।

''আমি সৃষ্টিকর্তাকে তোমাদের সব বলে দেব''
(বোমার আঘাতে মারাত্মকভাবে আহত ৩ বছরের এক সিরিয়ান শিশু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় কাঁদতে কাঁদতে পুরো পৃথিবীর উদ্দেশ্যে তার জীবনের শেষ কথাটি বলেছিল)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×