somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলামত ভাল নয়

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আলামত ভাল দেখা যাচ্ছে না। যেন ছোট হয়ে আসছে পৃথিবী। ছোট হয়ে আসছে বাংলাদেশ। ঘর থেকে বেরুনোটাই যেন বিপজ্জনক। ঘরে বসেই কাটাতে হবে সময়। এটাই বা বলি কিভাবে? ঘরও তো এখন নিরাপদ নয়। চলছে অভিযান। গ্রেপ্তার অভিযান। বিরোধী নেতারা ঘরে থাকতে পারছেন না। রাত কাটাতে হচ্ছে অন্যত্র। বাইরে বেরুলেও বিপদ, ঘরেও বিপদ। তাহলে তারা যাবেন কোথায়? পিতা-মাতারা কলেজ, বিশ্ববিদ্যালয় পড়–য়া সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে উদ্বেগে সময় কাটান। কোচিংয়ে পাঠিয়ে মন পড়ে থাকে সন্তানের কাছে। রাস্তা-ঘাটে কোন বিপদ হলো কিনা? পুলিশ আবার গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা? কারণ, গ্রেপ্তারে তো কোন বাছবিচার নেই এখন। এই তো গত সপ্তাহে কলেজ পড়–য়া ৪ বন্ধু কোচিংয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়। পথিমধ্যে তাদের পুলিশ ধরে। নিয়ে যায় থানায়। নানা কথাবার্তা জিজ্ঞেস করে ৩ জনকে ছেড়ে দেয়। একজনকে রেখে দেয়। সারারাত থানা হাজতে থাকে। পরদিন দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের জেল দেয়। সে এখন কারাগারে। তার পিতা-মাতা এক অস্থির সময় কাটাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের সংজ্ঞাও এখন বদলে গেছে। আগে জানতাম তাৎক্ষণিক কোন অপরাধে ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়। এখন দেখি আগের দিন সন্দেহজনক কাউকে ধরে পরদিন ভ্রাম্যমাণ আদালত সাজা দিচ্ছে। আরও কত কি দেখতে হবে কে জানে? দেশের ক্রান্তিকালে সরকার ও বিরোধী দল কে কাকে কিভাবে ঘায়েল করবে এ কৌশল নিয়ে ব্যস্ত। বিরোধী নেত্রীর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণার পরই পরিস্থিতি পাল্টে যেতে থকে। এ নিয়ে উত্তেজনা সরকারি দলে, উত্তেজনা বিরোধী দলে। উত্তেজনা জনমনে। উত্তেজনা দেশজুড়ে। বিরোধী নেত্রীর এ কর্মসূচি ঘোষণার পর পরই তীব্র প্রতিক্রিয়া জানানো হয় সরকারি দল থেকে। তখনই প্রশ্ন দেখা দিয়েছিল, এ কর্মসূচি বিরোধী দল কতটুকু পালন করতে পারবে ? গত দুই দিন ধরে মন্ত্রী ও সরকারি দলের নেতাদের বক্তব্য উত্তেজনাকে আরও বেগবান করেছে। খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যে ঢাকার আবাসিক হোটেলগুলোতে বোর্ডার ওঠানো বন্ধ হয়ে গেছে। রাজধানীর বাইরে থেকে ১৮ দলীয় জোট নেতাকর্মীরা হোটেলে উঠতে পারছেন না। এমনকি আত্মীয়স্বজনের বাসা-বাড়িতে উঠতে পারবেন কিনা এ নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ঢাকায় নতুন কেউ উঠছেন কিনা তার তদারক করা হচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এক ধাপ এগিয়ে বলেছেন, বিরোধী দলের এ কর্মসূচি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংসতার আভাস পেলে নিরাপত্তার স্বার্থে সরকার যথাযথ ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনের আগে নিরাপত্তার স্বার্থেই ঢাকায় কোন রকমের অভিযাত্রা করতে দেয়া হবে না। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একে ধ্বংসযাত্রা বলে উল্লেখ করেছেন। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ঢাকা অভিমুখে অভিযাত্রাকে সরকার সর্বাত্মকভাবে প্রতিহত করবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভা করে গণতন্ত্রের জন্য অভিযাত্রাকে যে কোন মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। এর প্রস্তুতি হিসাবে মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কর্মসূচিও ঘোষণা করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন ওই দিন ঢাকা শহর থাকবে আওয়ামী লীগের দখলে। মসজিদ, মন্দিরে অপরিচিত কাউকে দেখলে পুলিশের হাতে তুলে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সরকারের মন্ত্রী ও সরকারদলীয় নেতাদের কথার সঙ্গে কাজেরও মিল দেখা যাচ্ছে। ইতিমধ্যে গ্রেপ্তার অভিযান শুরু করেছে সরকার। বুধবার রাতে সংসদ সদস্য শাম্মী আখতার এবং সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলকে গ্রেপ্তার করা হয়েছে বিরোধী নেত্রীর গুলশান অফিসের সামনে থেকে। ওই রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই অভিযোগ করেছেন তার কার্যালয়ে কোন নেতা-কর্মীকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গতকাল গ্রেপ্তার করা হয়েছে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে। জেলায় জেলায় গ্রেপ্তার অভিযান তো চলছেই। বিদেশী পত্রপত্রিকা ইতিমধ্যে বাংলাদেশকেই একটি কারাগার আখ্যা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল এক বিবৃতিতে বলেছেন, সরকার গণতন্ত্রের জন্য অভিযাত্রা ভণ্ডুল করতে প্রাণপণ চেষ্টা করছে। ১৮ দলীয় জোটও যে কোন মূল্যে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালন করবেই। এ অবস্থায় ২৯শে ডিসেম্বরকে নিয়ে সরকার ও বিরোধী দল এখন মুখোমুখি। পরিস্থিতি একেবারেই ঘোলাটে। কি হয় সামনে কেউ বলতে পারছেন না। তবে আলামত যে ভাল নয় তা সবাই টের পাচ্ছেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×