আমার প্রিয় আর্কিটেক্টদের ডিজাইন করা অনেক কাজের মধ্যে মিস ভানডার রো (Ludwig Mies van der Rohe) এর করা বার্সেলোনা প্যাভিলীয়ন খুবই প্রিয়! ১৯২৯ সালের আন্তর্জাতিক স্থাপত্য এক্সপোজিশনে জার্মানদের এটা প্যাভিলীয়ন ছিল। স্পেন এর বার্সেলোনা তে এই প্যাভিলীয়নটি প্রকৃতিকে এত সুন্দর ভাবে টেনে এনেছে!... এর উপাদান- প্রাকিতিক পাথর, কাঁচ, আর খোলামেলা ডিজাইন, পানির উপরে ভাসমান নারীমুর্তি, খোলা আকাশ---এক কথায় অপূর্ব! এখনও স্বচক্ষে না দেখার দুঃখ গেলোনা!
তাই মন খারাপ থাকলে বার্সেলোনা প্যাভিলীয়ন এর ছবিগুলো দেখতে খুবই ভালো লাগে, কি সাধারন ডিজাইন, অথচ তার মধ্য ভবন আর প্রকৃতির অসাধারণ যোগাযোগ!
কিছু ছবি দিলাম বার্সেলোনা প্যাভিলীয়ন এর (গুগল থেকে অবশ্যই)...আর নিচের টা আমার আঁকা





পানি, প্রকৃতি, কাঁচ, পাথর, খোলা আকাশের নীচে পানিতে দোদুল্যমান নৃত্যরতা নারী!..একেই বলে প্রকৃত স্থপতী, প্রকৃত শিল্পী!

চেস্টা করলাম আর কি!..না, প্রকৃত স্থপতী, প্রকৃত শিল্পী- কোনটাই ভালভাবে হইনি আমি!...
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



