somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদায় প্রিয় সহকর্মী!

২২ শে মে, ২০১৯ রাত ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের একজন প্রিয়, অত্যন্ত নলেজেবল সহকর্মী এইমাসের শেষে রিটায়ার করে চলে যাচ্ছেন। খুব মিস করবো ওনাকে.. আমাকে খুবি স্নেহ করতেন আর ট্রেইনিং দিয়েছেন অক্লান্ত ভাবে--- ওনার কাছে বিল্ডিং কোড আর রেগুলেশন যেভাবে শিখেছি, আর কার কাছে ওরকম সহায়তা পাব, কে জানে!
আমাদের এই বিল্ডিং কোড ইন্সপেকশন গ্রুপের সবচেয়ে বয়স্ক, অভিগ্গ মানুসটি সদা হাসিমুখের, নাম তার জন (John)--আমাদের গ্রুপে আরেকটা জন আছে, সে আবার খুব চুপচাপ, গম্ভীর প্রকৃতির! আমরা এদের আলাদা করার জন্য যে জন চলে যাচ্ছে, তাকে বলি "আপটাউন জন" (সে ম্যনহাটানের আপটাউনে থাকে) এবং সেখাকনকার বাসিন্দা বলে সে স্বভাবতই খুব স্টাইলিশ, যাকে বলে একেবারে স্লিক, ভীষণ রুচীসম্পন্ন মানুষ! খুব গরমেও ইন্সপেকশনের সময় সুতীর হলেও একটা ব্লেজার গায়ে থাকবেই, ব্লেজার/স্যুট না থাকলে তার নাকি নিজেকে ন্যাংটো লাগে!..লান্চ টাইমে খাবার (অবশ্যই তা হতে হবে organic, whole food store থেকে কেনা) খেতে খেতে বেটোফেনের মিউজিক শুনবেন আর আমার সাথে বসে বাংলাদেশের গল্প শুনবেন..অনেকে তাকে প্রফেসর জন ও বলে ডাকে! তাকে শুধু দেখতে পারতনা বেশিরভাগ কন্ট্রাক্টর আর প্রজেক্ট অফিসার রা, কারন জন খুব বেশি নাকি কাজে ভুল খুঁজে বেড়াত, তার চোখ ফাঁকি দিয়ে কেউ কোডের ব্যাপারে পার পেয়ে যেতনা! একবার এক প্রজেক্ট অফিসার আমাকে বলেছিল,--- কোন একবার সে জনের সাথে ইন্সপেকশনে গিয়েছিল, এবং ইন্সপেকশন শেষে সবাই চলে গেলে জন চুপিচুপি আবার সেই বিল্ডিংয়ে ঢুকে ড্রইং মিলিয়ে আরও ভুলত্রুটি (Building Code Deficiencies) খুঁজেখুঁজে বের করেছিল!..স্বভাবতই তার ইন্সপেকশন করার বিষয়টি খুবি দীর্ঘ প্রকৃিয়া ছিল আর তাতেই অনেকের রাগ কিংবা হতাশা ছিল জনের প্রতি (এই রকম একজন ডেডিকেটেড জন আমাদের দেশের জন্য দরকার ছিল, তাহলে অনেক বিল্ডিং অনেক দূর্ঘটনা থেকে রক্ষা পেত!)
কয়েক বছর আগে জনের একটা হার্টের অপারেশন হয়েছিল, তাই উনি খুব ধীরে ধীরে হাঁটতেন, সিড়ি ভাংতেন আরও ধীরে..তবুও কাজে ফাঁকি দিতেন না, অথচ আমি ৩/৪ তলা ইন্সপেকশন করলেই ক্লান্ত হয়ে পড়ি (আসলে ভাত খাওয়া শরীর আমাদের :`> তো!) শারীরিক প্রবলেমের জন্য গাড়ীও চালাতেন না উনি,-- সাবওয়ে ব্যবহার করতেন, কত রাইড দিতে চেয়েছি গাড়ীতে, কিছুতেই উঠতে চাইতেন না---আসলে চাইতেন নিজেকে যতটুকু পারা যায়, ততটুকু আ্যক্টিভ রাখতে! মানুষ আসে, যায়..কে আর কাকে মনে রাখে? আমার কিন্তু জন কে খুব মনে থাকবে! কাজকে সম্মান করা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, রুচীশীল কাপড় পড়া, আর অতি বৈরী পরিবেশেও সদা হাসিমুখে থাকা --- এইসব গুনগুলো জনের কাছ থেকে শেখেছি এবং মেনে চলারও চেস্টা করছি!
একটা কথা না বললেই নয়, হয়ত অনেকে ভাবছেন, জন রিটায়ার করে হাওয়াই কিংবা ফ্লোরিডা চলে যাবেন (যেটা ৯০% মানুষই করে এখানে) এবং ঘুরে বেড়াবেন!..কিন্তু জন সেটা করছেন না---উনি উনার ৯০ বছর বয়স্কা মায়ের সেবা করবেন আর মাঝেমাঝে ফুরসত পেলে আমাদের এখানে কোড বিষয়ে কন্সালটেন্সি করবেন!---একটা শখ অবশ্য আছে তার, দূর্লভ আর্ট কালেকশন করা আর নিউ অরলিন্সে গিয়ে ব্লুজ/জ্যাজ শোনা! Happy Retirement John!!!!!!!!!!!
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৯ রাত ১:৫৯
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×