somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না -- ড. হাসান

১৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনগন চাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা আবারও মহাজোট কে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে । আপনাদের সাহস থাকলে অন্তবর্তীকালীন সরকারের অধীনে শেখ হাসিনা নেতৃতে¦ অন্তবর্তীকালীন যে সরকার হবে সেই সরকারের অধীনে নির্বাচনে আসুন এবং নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন । শেখ হাসিনা সরকারের অধীনে ছয় ছয়টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা জয়লাভ করেছেন । কোন নির্বাচন নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেননি । ভবিষ্যতেও এই নির্বাচন এবং জাতীয় নির্বাচন হবে । এই নির্বাচন হবে এযাবৎ বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এর থেকেও আরও উন্নত মানের নির্বাচন, সবারন্তে গ্রহনযোগ্য এবং সবার প্রশংসা পাওয়ার একটি নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে । আপনারা সেই নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই করুন, গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, সংঘাতের পথ ছাড়–ন । বরং গণতন্ত্রকে সমঝোতা করার জন্য আসুন আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করি, এবং মানুষকে জিম্মি করে রাজনীতি থেকে ফিরে আসুন ।
জাতীয় শোক দিবস উপলক্ষে নৌকা সমর্থক গোষ্ঠী’র উদ্যেগে সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিম’র সভাপতিত্বে ’খালেদা জিয়ার পাতানো জন্মদিন- দেশ ও জাতির কলঙ্ক- আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা । জাতীয় প্রেস ক্লাবে ১৮ই আগষ্ট ১০ ঘটিকায় আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী জনাব ড. হাসান মাহমুদ প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো মন্তব্য করেন ।
তিনি আরও বলেন, জনগনের সামনে আজকে প্রশ্ন যে, যারা বাংলাদেশকে বর্বরতায়, দূনীতিতে শ্রেষ্ঠ বানিয়েছিল তাদেরকে আবার সুযোগ দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দিয়ে বাংলাদেশকে আবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো । যে ভয়ঙ্কর রূপ ধারনের রেকর্ড করেছিলো সেই কলঙ্কিত অধ্যায় আবার বাংলাদেশ কে নিয়ে যাবো কিনা এটি হচ্ছে জনগনের সামনে আজকে প্রশ্ন ।
তিনি আরও বলেন, জনগন নিশ্চয় সে ভিবিষিকাময় দিনগুলোকে ফেরৎ পেতে চায় না, যখন পাঁচশ টাকায় বোমা পড়ে ছিলো । জনগন নিশ্চয় আবার আমাদের সংসদ সদস্য কিবরিয়া সাহেবকে কিংবা আহসান উল্ল্যাহ মাষ্টারের মতো সহিংসতা হত্যাকান্ডে শিকার এই পরিস্থিতিতে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায় না ।
তিনি আরও বলেন, আজকে আমরা দীর্ঘ ত্যাগি সরকারের উন্ননয়ের কর্মকান্ড গুলো তুলে ধরেছি বিলবোর্ডের মাধ্যমে জনগনের সামনে এতে বিরোধীদলের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন । কেউ তো প্রশ্ন তুলতে পারেননি যে, বিলবোর্ডের তথ্যগুলো অসত্য । প্রশ্ন তুলেছেন বিলবোর্ডে কেন লাগানো হলো । যারা আজকের দুনিয়ার খবর রাখেন না তারাই বিলবোর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন । উন্নত দেশে রাজনৈতিক দলগুলো বিলবোর্ড এর মাধ্যমে প্রচার করে থাকেন । উন্নত দেশে এমনকি নির্বাচনের সময় বিলবোর্ডের মাধ্যমে প্রচার প্রচরনা চালানো হয় । তারা এখন শেখ হাসিনা সরকারের সাফল্যতার জয় জয়কার জনগন জেনে যাচ্ছে এই ভয়ে তারা ভীত ও শংকিত হয়ে উল্টা-পাল্টা কথা বলা শুরু করেছে । আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই জেনে রাখুন আমরা বিলবোর্ড শুধু ঢাকা শহরে টাঙ্গিয়েছি, এই বিলবোর্ড সমস্ত বাংলাদেশের প্রতিটি শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিবো ইনশাল্লাহ । এতে করে যারা জনগনকে এতদিন ধরে বিভ্রান্ত করেছিলেন তারা আর বিভ্রান্ত করতে পারবেন না ।
তিনি আরও বলেন, যার নেতৃত্বে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ৬০০ ডলারের মাথাপিছু আয় আসছে ১২৫০ ডলার, ১২ মিলিয়নের এক্সপোর্ট আজকে ২৭ মিলিয়ন, ৭ মিলিয়ন হিসাব আজকে ১৬ মিলিয়ন, ৬ মিলিয়নের রেমিট্যান্স ১৬ মিলিয়ন এ অর্জিত হয়েছে । আজকের দারিদ্র সীমায় ও উন্নতীকরণ করা হয়েছে । আর এইসবই সম্ভব হয়েছে আমাদের সেই নেত্রী জননেত্রী শেখ হাসিনা । যার ধমন শীরায় প্রবাহিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রক্ত ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকস্থ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী ফাউন্ডেশন ( নোয়াখালী ) সভাপতি, বঙ্গবন্ধু একাডেমী সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক নাজিম । অনুষ্ঠানে অতিথিবৃন্দগন ছিলেন নৌকা সমর্থক গোষ্ঠীর ও বঙ্গবন্ধু একাডেমী সভাপতি হুমায়ূন কবির মিজি, ঢাকা মহানগর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিঞা, বাংলাদেশ কৃষকলীগ অর্থ-সম্পাদক মো. নাজির মিঞা, দেওয়ান গঞ্জ আওয়ামীলীগ সভাপতি ও দেওয়ান গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইশতিয়াক হোসেন দিদার, সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্র আ. হাই কানু (বীরমুক্তি যোদ্ধা), কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক আহবায়ক ঢাকা দক্ষিন যুবলীগ মিনহাজ উদ্দিন মিন্টু, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতা শেখ আলমগীর, বংশাল থানা মহিলা আওয়ামীলীগ দক্ষিন যুগ্ম-সাধারণ সম্পাদিকা মতিয়া বেগম পুতুল, বংশাল থানা মহিলা আওয়ামীলীগ দক্ষিন সাংগঠনিক সম্পাদিকা রাসিদা হক বেবী, ঠিকানা বাংলাদেশ সভাপতি ও বঙ্গবন্ধু একাডেমী সহ-সভাপতি রেজাউল করিম রেজা, বঙ্গবন্ধু একাডেমী সহ-সভাপতি আলহাজ্ব নওশের আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মীর হোসেন মিলু, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ কামরুল হাসান শাকিল ও আরিফুল ইসলাম, সঞ্চলনায় ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি ও নৌকা সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নেতা কাজী মোশারফ হোসেন এছাড়াও অনুষ্ঠানে নৌকা সমর্থক গোষ্ঠী’র, বঙ্গবন্ধু একাডেমী’র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এমবিএ শান্ত ।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×