somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডায়েট কম্মকাবার by Uber

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি বললে, উবার?
ফের চড়তে গেলে ভাবব আমি দু'বার।
ভাবছ, হঠাৎ গেলাম ক্ষেপে কেন?
এর পিছনে একটা কিছু কারণ আছে জেনো।


রোসো, রোসো, চাঁদু আমার, বাদ দেব না কিছুই।
ভদ্রলোকটি ক্ষেপল কেন, মিথ্যামিথ্যি? মিছেই?
ঘটনাটি নয় আগেকার, মাত্র গতকালে
কত্তদিনের জোর সাধনা ডুবিয়ে দিলে জলে।


জানো বোধহয় আমার একটু স্বাস্থ্যবাতিক আছে,
ফি হপ্তায় ওজন মাপাই ব্যস্ততারও মাঝে।
কিই না করি ভুঁড়িটাকে দাবিয়ে রেখে চেপে
তাও সে ব্যাটা ছিঁড়বে বোতাম, উঠবে ফুলে ফেঁপে।


সেইজন্যই ডায়েট সাজাই অনেক হিসেব করে
সকালবেলা একটা রুটি - ডিম বা আলুর ঝোলে
দুপুরবেলার লাঞ্চটাকে তো মেরে দেই কাটছাঁটে
দু'কাপ শুধু Knor Soup এ চুমুক দিয়ে কাটে।
সাথে থাকে একটা দুটো বিস্কুট ওটমিলে
নয়ত ক'পিস পেয়ারা চিবুই আমি হেসে খেলে।
সন্ধ্যারাতে বাড়ি ফিরে যাহোক কিছু খেলাম
কার্বোহাইড্রেট ছাড়া যে ভাই দিন কাটিয়ে দিলাম।
দুমুঠো ভাত খাই রসিয়ে, শাকপাতা এক বোঝা
মাছ বা গোশত যা হোক পেটে ভরে দেই সোজা।


এই হলো মোর ডায়েট রুটিন, নিত্যদিনের খাদ্য
কষ্ট করে কন্ট্রোলে রাখি লোভের ঢাকের বাদ্য।
আমার আবার রস জিলিপি বড়ই প্রাণ টানে
অফিস থেকে দু'পা হেঁটেই যায় পাওয়া দোকানে।
সেই কারনেই ভুলেও আমি না হাঁটি ওপথে
গেলেই জানি জিলিপি মোর আসবে উঠে হাতে।


তাই বলছি,
এরমধ্যে যদি কারও জন্য রুটিন ভাঙ্গে
থাবড়া দিতে ইচ্ছে করে, বলো তার দু'কানে।


তাই করেছে উবার
আমায় দিয়ে খাইয়েছে সে
গাদাখানেক খাবার।
ভূমিকাটা শেষ করে চলো আসল কথায় আসি
উবার ব্যাটা ক্যামনে দিল এই আমারে ফাঁসি।


সেদিন আমি ছিলাম কঠিন ডায়েট দিয়ে মুড়ে
অফিস শেষে উবার ডাকি ফিরব চড়ে ঘরে।
আমার অফিস যেথায় সেটা দৈনিক বাংলা মোড়
উবার ব্যাটা পৌঁছাতে তার একটু হবে ঘুর।
চট করে সে জানায়ঃ "স্যার, আমি পল্টনে মুখ গোঁজা
কষ্ট করে দু'পা হেঁটে আসতেন যদি সোজা।
দুজনেরই সুবিধে তাতে, মিলব তাড়াতাড়ি
জ্যামের যে বহর দেখি, নেই যে ছাড়াছাড়ি।"


ডিনার সারার অস্থিরতায় বেকুব হলো রাজি
একটিবারও টের না পেলাম উবার ব্যাটা পাজি।
আমায় সে হাঁটিয়ে নেবে বাংলা থেকে পল্টনে
পথেই ফাঁদ পাতা আছে জিলিপির দোকানে।


যেই সামনে গেলাম,
সারাদিনের ডায়েট মায়েট কোথায় যে হারালাম।
ছটা মোটা জিলিপি টইটুম্বুর রসে
এক নিমিষে ফেলল তারা আমায় এনে বশে।
অন্তরাত্মা চ্যাঁচাচ্ছিল - 'যাসনে ওরে বোকা,
সারাদিনের কষ্ট ডায়েট সব পাবে যে ধোঁকা।'
কিন্তু হাতটা নিল না যে একটা কথাও কানে
ওয়ালেট থেকে কড়কড়ে নোট দিল সে যে গুনে।
কড়ার তেলে গরমাগরম জিলিপিগুলো ভেসে
ঠোঙ্গায় চড়ে আমার হাতে এলো এক নিমিষে।


হলো, যা হবার তা হবার।
দেখি সামনে দাঁড়িয়ে আছে
সেই সে ব্যাটা উবার।
ওর জন্যই হলো আমার ডায়েট কম্মকাবার।


উবার চড়ে বসে খুলি ঠোঙ্গার গিটঠুগুলো
জিলিপি দেখি ডাকছে আমায় - 'দে ডুবিয়ে নুলো'।
কামড় দিলে মুখ ভরে যায় বেহেশতেরই রসে
কোথায় হারায় Knor Soup আর বিস্কুট গেল ভেসে।
সারাদিনের, হপ্তা ধরে কষ্টে ডায়েট করা
ছটা রসিক জিলিপিতে খেয়ে গেল ধরা।


ডায়েট কেন ফেল মারল, বলতে হবে আবার?
কিছুই হতো না যদি না ডাকতাম আমি উবার।


#কাব্যতাড়না
#রম্যতাড়না
৭ অক্টোবর ২০১৭ | রাত ১:৪২ মিনিট
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×