দূর্নীতিকে স্বীকৃতি দেওয়া হয়েছে
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের দেশে ক্ষমতায় যাওয়া খুবই সোজা কিন্তু খুবই কঠিন ক্ষমতায় গিয়ে পূর্বসূরীদের অনুসরণ না করে থাকা।
গত দুই বছর ধরে এত শো ডাউন সবকিছু অর্থহীন করে দিয়ে ধীরে কারাগারগুলো, বিশেষ কারাগারগুলো ফাঁকা করে দিয়ে বেড়িয়ে আসতে শুরু করেছেন দূর্নীতিবাজরা। এসব কিসের লক্ষন?
একদিনে জামিন পায় বারো-তেরোটা মামলার। তাহলে কতটা ছেলেমানুষী টাইপের মামলা হলে সেগুলোর পরিনতি এতটা হাস্যকর হতে পারে? আর কতটা অবিবেচক হলে কারো বিরুদ্ধে কেউ এমন মামলা করতে পারে?
গত দুই বছর ধরে এই সরকার যা দেখিয়েছে সেটা এখন বাংলাদেশের চেয়ে বড় একটা প্রশ্নবোধকের সম্মুখিন।
আর এভাবেই কিন্তু গত দুবছর ধরে দূর্নীতিকে বৈধ করার একটা অভিনব কৌশল-প্রক্রিয়াই শুধু আবিষ্কার করলেন এই তত্ত্বাবধায়ক সরকার। এখন ধীরে ধীরে কৃতকর্মের স্বীকৃতি পেতে শুরু করেছে দেশের চিহ্নিত দূর্নীতিবাজরা। সেইফাঁকে জরুরি অবস্থা নামক একটা জুজুর ভয় চেপে দিয়েছিলেন জাতির ঘাড়ে।
প্রশ্ন হলো, ধরেই যদি রাখতে পারবেন না তবে কেন ধরতে গিয়েছেন সেইসব মাছ? আর ছেড়েই যদি দিবেন তাহলে কেন এত নাটক করলেন, ক্ষেপিয়ে তুললেন তাদের? এখন এর মাসুলটাও যে দিতে হবে আমাদের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সামিয়া, ০৬ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৭

চোরাবালির মতো টেনে ধরা নিঃশব্দ বিকেলে,
অদৃশ্য কিছু হাত ছুঁয়ে যায় ভাঙা স্মৃতির ধূলি,
বেঁচে আছি এইটুক স্বীকারোক্তি,
তোমারে দেখিনা বহুদিন, তবু রয়ে যাও ভীষণ ভুলই।
সমুদ্র ডাকে দূর থেকে নোনা হাওয়ার ভাষায়,
অপেক্ষারা...
...বাকিটুকু পড়ুন
"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."
জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের...
...বাকিটুকু পড়ুন
আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু...
...বাকিটুকু পড়ুনএই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা...
...বাকিটুকু পড়ুন