somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারায়ে তাকবির...... আল্লাহু অাকবর।

১৬ ই মে, ২০১৫ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি জরুরী বৈঠক

স্থানঃ- মোহাম্মদীয়া ইসলামীয়া কুতুবিয়া কওমি মাদ্রাসা।

বিষয়ঃ- নাস্তেক বোলগারদের কতল আমাদের ঈমানী দ্বায়িত্ব ।

মাদ্রাসার বড় হুজুর মৌলবি চেরাগ আলি সাইদী অনুষ্ঠান শুরু করলেন ।
বিসমিল্লাহির রহমানির রহিম । প্রিয় হাজেরানে মজলিস আপনারা জানেন আজকে আমরা একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য সমবেত হয়েছি । যিনি আমাদের সকলকে এখানে হাজির হওয়ার তাওফিক করেছেন সেই মহান রাব্বুল আলামিন , আল্লা সুবহানা হুয়া তালার দরবারে লাখ-কোটি শুকরিয়া । সবাই বলি, আলহামদুলিল্লা । আরো জোরে বলি, আলহামদুলিল্লা ।
হাজেরানে মজলিস আপনারা জানেন সাম্প্রতিক কালেকিছু নাস্তেক , মুরতাদ বোলোগার আমাদের পাক ধর্ম নিয়া , পেয়ারের নবীরে নিয়া ইন্টারনেটে আজে বাজে লেখালেখি করতাছে । তাগো কতল করা এখন আমাগো ঈমানী দায়িত্ব । এ বিষয়ে আপনাগো সামনে বিস্তারিত আলোচনা করার জন্যে আমরা কয়েকটি সমমনা দলের মুরব্বীদের আমন্ত্রন জানাইছি।
এখন আপনাগো সম্মুখে মহা মূল্যবান আলোচনা পেশ করবেন আল্লার দলের সম্মানিত আমির আলহজ হযরত মওলানা মুমিনদ্দিন আল মাদানি ।

নারায়ে ---তাকবির - আল্লাহু আকবর-
আল কোরানের অালো, ঘরে ঘরে জ্বালো-----
রাগত কন্ঠ মেহেদির রঙে রাঙানো দাঁড়ি ওয়ালা মুমিনদ্দিন অাল মাদানী বলেন, বসুন ব্রাদানে মিল্লাত বসুন।
অাপনাদের শুধু শ্লোগান দিলে হবেনা।
আজ আমাদের উপর মহান রাব্বুল অালামিনের নির্দেশ পালন করা ফরজে আইন হয়ে পড়েছে। মহান রাব্বুল আলামিন সুরা অাল অানফােলর ৬৫ নং অায়াতে অামাদের পেয়ারের নবীরে বলেছেন, হে নবী অাপনি মুসলমানগণ কে উৎসাহিত করুন জিহাদের জন্য। তাই এসলামের শত্রু নাস্তেক বোলগার গো বিরুদ্ধে জিহাদ করা আমাদের প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

এই নাস্তেক - মুরতাদদের জইন্যে আইজ অামাগো পাক ধর্ম হুমকির মুখে। তাই তাগো কতল করা প্রত্যেক মুসলমানের জইন্যো ফরজ।

নারায়ে তাকবির...........অাল্লাহু অকবর

কিভাবে এই এসলামের শত্রুদের কতল করতে হবে সে বিষয়ে অাল্লা তায়ালা পবিত্র কোরানের একই সুরার ১২ নং অয়াতে এরশাদ করেন, " আমি কাফেরদের মনে ভিতির সঞ্চার করে দেব কাজেই গর্দানের ওপর অাঘাত হানো। এবং তাদের কাটো জোড়ায় জোড়ায়"
। তাই এই নাস্তেক বোলগার গো কতল করার জইন্যো আমাগো সর্বদা প্রস্তুত থাকতে হবে। সুযোগ পাইলে ই তাগো কল্লা ফালাইয়া দিতে হবে। অাল্লা আমাগো তার মহান নির্দেশ পালন করার তৌফিক দান করুন। অমা তৌফিকি ইল্লা বিল্লা।


অালহামদুলিল্লা, প্রিয় হাজেরানে মজলিশ এবারে অাপনাদের সম্মুখে মহা মূল্যবান অালোচনা পেশ করবেন মোহাম্মদ ব্রিগেড এর মহান নেতা হাফেজ মুফতি সদরুদ্দিন রসুলপুরী।

নারায়ে তাকবির........ অাল্লাহু অাকবর
অাল কোরানের অালো, ঘরে ঘরে জ্বালো।

উত্তেজিত ভঙ্গিতে হাফেজ মুফতি সদরুদ্দিন রসুলপুরী বলন, তিনশো ষাট অাউলিয়ার স্মৃতি ধইন্যো এ জমিনে কোন নাস্তেক বোলগারের ঠাঁই হবেনা। অামরা তাদের সকলকে কতল করতে সক্ষম হবো ইনশাল্লা।

নারায়ে তাকবির........ অাল্লাহু অাকবর
অাল কোরানের অালো, ঘরে ঘরে জ্বালো।

প্রিয় মুজাহিদ ভাইয়েরা অাপনারা নাস্তেক বোলগার গো দিকে খেয়াল রাখুন এবং সুযোগ পেলই মহান অাল্লা তায়ালার নির্দেশ মতো চাপাতি দিয়ে ঘাড়ে কোপ মারুন। ইতিমধ্যে অামাগো ব্রিগেড এর অভিজ্ঞ মুজাহিদেরা কয়েকটি নাস্তেক বোলগাররে কতল করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে অন্য নাস্তেক গুলারে কতল করার জইন্যে অাপনাদের প্রস্তুত থাকতে হবে।
মনে জিহাদী জোশ রাখুন ইনশাল্লা এদেশের আইন শৃংখলা বাহিনীর ছাগল গুলো আপনাদের চুল ও ছিড়তে পারবেনা।

নারায়ে তাকবির........ অাল্লাহু অাকবর।
অাল কোরানের অালো, ঘরে ঘরে জ্বালো।

আমরা নাস্তেক বোলগার গো তালিকা হালনাগাদের কাজ প্রতিদিন করে যাচ্ছি। তাতে প্রতিদিন নতুন নতুন নাম যুক্ত হইতাছে। অার তাগো কতল করার জইন্যে আরো মুজাহিদের দরকার। অাজকের বৈঠকি কার্যক্রম শেষে যে সকল মুজাহিদ ভাই অামাগো নতুন মুজাহিদের খাতায় নাম লেখাবেন। তারা মৌলবী চেরাগ অালী সাঈদীর সাথে যোগাযোগ করবেন।

মুজাহিদ মোহাম্মদ বরকতুল্লা সবিনয়ে জানতে চাইলো, হুজুর বোলগার কি?

সদরুদ্দিন রসুলপুরী ধমকের সুরে বললেন, ও গুলা আপনাগো জানার দরকার নাই। শুধু জানেন এরা আল্লার তথা এসলামের দুশমন। এদের কতল করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব।
নাস্তেক মুরতাদ গো কতল করুন। মহান অল্লা আপনাগো জইন্যে বেহেস্তে হুর অর গেলমান রেড়ি কইরা রাখছেন। অাপনাগো লগে ছহবত করার জইন্যে তারা ব্যাকুল হইয়া রইছে।

নারায়ে তাকবির........ অাল্লাহু অাকবর।
অাল কোরানের অালো, ঘরে ঘরে জ্বালো।

অামরা এদেশে অাল্লার অাইন কায়েম করে ছাড়বো। ইনশাল্লা।
এই বলে অামি অামার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সদাকল্লাহুল আজিম।


মৌলবী চেরাগ অালী সাঈদী দাঁড়িয়ে বলেন, মাশাল্লা, অালহামদুলিল্লা।
প্রিয় মুজাহিদ ভাইয়েরাঅামাদের অাজকের অালোচনা এখানেই শেষ। তবে আপনারা সকলে বসুন। অাপনাদের জইন্যে সামান্য তবারকের ব্যবস্থা অাছে। কয়েক জন মুজাহিদ ভাই এগুলো বন্টনের জইন্য একটু উঠে অাসুন। অামাদের তবারকের মইধ্যে রয়েছে অামাদের মুরব্বি অাবুল অালা মৌ দুদি, অাল্লামা অহম্মদ কফি হুজুরের লেখা নেয়ামত "নাস্তেক কতল কর, ইসলামী জীবন গড়।
এবং নাস্তেক কতলে নবীর শিক্ষা ইত্যাদি সহী কিতাব।

কয়েক জন মুজাহিদ উঠে এসে ওগুলো বিতরন শুরু করল এবং শ্লোগান দিতে লাগলো,
নারায়ে তাকবির........ অাল্লাহু অাকবর ।
অাল কোরানের অালো, ঘরে ঘরে জ্বালো।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৪২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×