নদীমুখ
২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নদীর তীর ধরেই হাঁটতে হয়। কিনারা ঘেষে ঘেষে। একটা নদী পার করা মানে একটা জীবন পার করা। জনপদে যা কিছু ঘটে এসবের ঘটকালী ঘটে নদীর ঘাটে। নদীর ঘটে আছে জনপদের সকল কাহিনী জমা। তাই লুকোনোর কিছু নেই, নেই লজ্জারও কিছু, বহুকাল থেকে নারীর ঋজঃস্রাবের রক্ত ধুয়ে ধুয়ে পুত পবিত্র রেখেছে নদী। সকল গুপ্তকথা নদীর খাতায় ব্যপ্ত হয়ে আছে হাজার পৃষ্ঠা জুড়ে। নদীর তীর ধরেই হাঁটবেন। আপনার অনেক কষ্ট। একজন ব্যর্থ
শিল্পী। আপনার যন্ত্রণা একজন সফলকাম শিল্পীর সুখের অধিক। নদীর কূলঘেষে হাঁটবেন আপনাকে সাফাই করবে সে। মল মূত্র, যন্ত্রণা সব। মরতেও পারবেন সুখে। লাশ অধিগ্রহনে নদীর জুড়ি মেলা ভার। নদী থেকেই নারী, নারী হতে শিখেছে। নদী থেকেই উত্তরাধীকার সূত্রে শাখা প্রশাখা, উরুসন্ধী, মোহনা সব পেয়েছে নারী। কোমল বাতাস আপনাকে পরশ বোলাবে ডাকিনির মত, মায়ায় মায়ায় কূল ধরেই হাঁটবেন, সমুদ্র আপনাকে ডাকছে, আপনি সে ডাকে বিভোর! ঘোরগ্রস্ত ত্রস্ত বিচরণ আপনার। আপনি নদী ধরেই হাঁটবেন, জোয়ারের বিপরীত ভাটার অনুকূলে। তবেই আপনি সমুদ্রের দ্যাখা পাবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন