somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তেীহিদুল ইসলাম শওকত
এখানে কিছু লিখলে দু দিন পর পর এসে ইডিট করে পরিবর্তন করতে হয়। একজন জীবিত ব্যাক্তির সম্পর্কে স্থায়ী কিছু লেখা যায় না কারন সব কিছুই পরিবর্তনশীল তাই আমার সম্পর্কে এখন লেখার মত কিছু নেই।

একজন বাংলাদেশীর ভোটাধীকার ও নাগরিক আক্ষেপ।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের সহজাত অভ্যাস হচ্ছে মানুষ যা পায় না তা পাওয়ার আক্ষেপ তাকে সব সময় তাড়িয়ে বেড়ায়। সেই না পাওয়ার আক্ষেপ থেকে মানুষ দূরবর্তী কিছু থেকে হলেও নিজের না পাওয়ার আক্ষেপ মেটানোর তাড়নায় তাড়িত হয়। আমি জানি না আমার মত কি বাংলাদেশের বাকি সব মানুষের মধ্যে সেই আক্ষেপ তাড়িয়ে বেড়ায় কিনা?
আমি ভোটার হয়েছি সেই ২০১৩ সালে কিন্তু রাষ্ট্রের একজন পরিপূর্ণ নাগরিক হয়েও নিজের অন্যতম প্রধান নাগরিক অধিকার ভোটাধিকার প্রয়োগ ঠিক ভাবে প্রয়োগ করে নিজের পছন্দের নেতা নির্বাচিত করতে পারি নাই আজকে পর্যন্ত।

নির্বাচন নিয়ে প্রতিটি স্বাধীনচেতা মানুষের মধ্যে একধরনের রোমান্স কাজ করে কারন এই পদ্ধতিই পারে তাদের নিজের, জাতির এবং রাষ্ট্রের কাঠামো ঠিক করতে এবং নিজের ভালো মন্দ অন্যের হাতে তুলে দিতে।

সেই অধিকার থেকে বঞ্চিত গত ১ দশকের বেশি সময় ধরে। তাই যখনি পৃথিবীর যেই প্রান্তেই হোক অবাধ মুক্ত ও প্রহসন ছাড়া নির্বাচন দেখলেই সেটার ফলাফল, আপডেট ও নির্বাচনী খবর ও সেখানে মানুষের নির্বাচন কেন্দ্রিক উচ্বাস জানতে খুব আগ্রহ ভরে উঠে মন।

সেটা ভারতের রাজ্যের নির্বাচন থেকে শুরু করে সুদূর ইউরোপ, আফ্রিকা, আমেরিকা , তুরস্ক কিংবা থাইল্যান্ডের নির্বাচনও খুব টানে।
গত কিছুদিন থেকে ভারতের কর্ণাটক রাজ্যের নির্বাচনও গুরুত্বসহকরে লক্ষ্য করেছি তাদের উচ্বাস কিংবা নির্বাচন নিয়ে আনন্দও কিছুটা হলেও কেমন যেন আমাকেও আনন্দ দিয়েছে।

আবার তুরস্কের গতকালের নির্বাচনও অনেক রাত জেগে আপডেট নিয়েছিলাম। এই এক অদ্ভুদ ভালো লাগা কাজ করে যখন দেখি অন্য দেশের মানুষ নিজের নাগরিক অধিকার উৎসাহ নিয়ে পালন করছে।
নিজেরা গত ১০-১২ বছর ধরে না পারি কিন্তু পৃথিবীর অন্য প্রান্তেতো কিছু মানুষ পারছে তাই দেখে হয়তো নিজের না পাওয়া অধিকার ভুলে গিয়েও মন ভালো করার একটা উপায় আমি কিংবা আমার মত এই দেশের অগণিত মানুষ বেঁচে নিয়েছে।

মানুষ বেঁচে থাকার অন্যতম অবলম্বন মনে হয় আশা। আমরাও অসহায় বাংলাদেশিরাও বুক ভরা আশা নিয়ে বেঁচে আছি কোন একদিন হয়তো নাটের গুরুদের নাট গুলো ঢিলে হয়ে পড়বে আর ভেঙে পড়বে তাদের মিথ্যা তাসের ঘর মুক্তি ভাবে জনতা বুজে নিবে তাদের নাগরিক অধিকার।
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২৩ দুপুর ১২:৫৫
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×