somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ব্ল্যাকআউট' সিনোপসিস

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্ল্যাকআউট> সিনোপসিস

ছবিতে গল্প নেই, গল্পের উঁকি আছে। আছে দুই যুবক, তারা বন্ধু। নগরীর এক চিলতে চিলেকোঠার ছাদের ভাড়াটে তারা। তাদের সময়, তুরীয়-তুমুল সময়। প্রচন্ড অস্থির কিন্তু উৎক্ষিপ্ত যৌবন অপচয়ের গোলকধাঁধায় ব্ল্যাকআউট শেষপর্যন্ত অমীমাংসিত হয়ে থাকে মাদল ও রাফির জীবনে।
একটা তেজি ঘোড়া, ঘোড়াটি ছুটে আসে। একটি চরিত্র সারাদিন বাইরে বাইরে ঘোরে, অন্যটি চিলেকোঠার ছাদে শুয়ে-বসে আসমানদারি করে। সে আর বাস্তবে মাটিতেই নামে না, কখনও স্মৃতিগ্রস্ত একটি মাঠের মধ্যে তাকে দেখা যায় বটে। একজন ছবি আঁকে, অন্যজন কবি কিন্তু কবিতা তাকে ছেড়ে গেছে বলে সে মনে করে। একজন প্রেমে উচাটন, টলমল; অন্যজন প্রেমে বিষাদগ্রস্ত। তবু তারা একসঙ্গে, রাতে বিছানায় শুয়ে শুয়ে নিজেদের গল্প করে। তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ-উড়নচন্ডি মন-যৌন অবদমন এবং অবদমনের স্বাতন্ত্র্য প্রকাশের নেপথ্যে প্ররোচনা দেয় ব্যক্তিগত আকাঙ্খা কিংবা ভরপুর নিঃসঙ্গতা।
প্রত্যেক দর্শক যেমন নিজে ঠিক নিজের মতোন, ব্ল্যাকআউটের প্রধান দুই চরিত্র রাফি ও মাদল, তারাও দুজন তাদেরই মতোন। এটা জীবনযাপনের ব্যাপার। জীবন-বাস্তবতার ব্যাপার। এরই ফাঁকে ফাঁকে, লুকিয়ে স্বপ্ন দেখার আনন্দ খেলা করে। সিরিয়াসলি ঠাট্টা-মশকরাও জীবনের অংশ। রাতে বিছানায় শুয়ে গল্প করতে করতে গল্প একসময় ফুরিয়ে যায়। গল্প আর মনে পড়ে না। গল্পের চরিত্র রাফি ও মাদল জড়াজড়ি করে ঘুমিয়ে পড়ে কিংবা ঘুমোবার ভান করে থাকে। এবং শেষপর্যন্ত তাদের কণ্ঠ থেকে কুকুর-কুক্কুরির আন্তরিক আহ্লাদ ভেসে আসে। আকাশে ধবল পূর্ণিমা, নিচে পৃথিবীর চরাচর, এ রাতে এক ঈগলের ডানায় ঢাকা পড়ে চাঁদ। সো, সেই টগবগে ঘোড়া ক্লান্ত হয়ে ফেরে আস্তাবলে। এই আর কি...

.....................................
পরিচালকের কথা
শীতাবসান। ডাকে নেশা, ডাকে জুয়া। জুয়াড়ির পূর্বপুরুষ ছিল জোসনাখোর। তাই মাতাল হবার অধিকার শুধু তারই, যার জিন থেকে হ্রেষা ছুটে আসে, পাহাড়ি ঘোড়ার।
বসন্তকালীন খর্খরে মন-অবাধ্য আবহাওয়ায় একটি ডিভি ফোর হ্যান্ড্রেড ক্যামেরা, পর্যাপ্ত লাইটসহ একদল বন্ধুভাবাপন্ন দেবশিশুকে জড়ো করে চৈত্রময় ফুরফুরে দিনে স্টার্ট করে শ্রাবণের বৃষ্টি পর্যন্ত ইনডোর-আউটডোর যুদ্ধ যুদ্ধ খেলা এবং এরপর আরো অনেকখানি সময় নিয়ে চলে সম্পাদনা-পর্ব; ব্যাপক কাটাকুটির শেষে নির্বাচিত দৃশ্য-শব্দ-সংলাপ-কবিতা-গান-সঙ্গীত-চিত্রকলা-ফটোগ্রাফি-অ্যানিমেশনের সহযোগিতায় যদ্দুর পারা গেল, ব্যাপারটা সাজিয়ে-গুছিয়ে সানাই বাজিয়ে কনে-বিদায়ের মতো, আনন্দ-বেদনায় ষোলআনা আপ্লুত। সত্যি, এই লগ্নের অনুভূতির সঙ্গে আগে কখনো দেখা হয়নি। ব্ল্যাকআউট-এ যা যা পারা হয়নি, আমার চেয়ে তো তা কেউ বেশি জানে না। বাংলায়, কথাটা এখন প্রায় প্রবাদ- কৃতিত্বটুকু প্রডাকশনের সবার, আর না পারার ব্যথাটুকু, ব্যর্থতাখানি একান্তই কার? তারপরও, প্রিয় দর্শক, আড়চোখে আমি আপনার চোখ দেখতে থাকব, যখন আপনি ব্ল্যাকআউট দেখবেন। জানি, ঠোঁটের চেয়ে চোখই বেশি সত্য বলে থাকে।
.............
প্রিমিয়ার শো উপলক্ষে প্রকাশিত ফোল্ডার থেকে পুনর্মুদ্রণ
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×