নিউলি-ম্যারেড
ঘুমের মধ্যে আমি নাকি বিড়বিড় করে ডাকছি, 'অনুভূতির মা অনুভূতির মা, আমার জানি কেমন লাগতেছে। তোমাকে আর অনুভূতিকে কদ্দিন দেখিনে...'
আমার বউ আমাকে গায়ে ধাক্কা দিয়ে প্রশ্ন করল, 'এই, অনুভূতি কে? অনুভূতির মা কে?'
এখন, বউকে কী বলব? বললাম, 'তুমিই হচ্ছো অনুভূতির মা।'
বউ সন্দেহ ঘোরতরো করে বলল, 'তাহলে অনুভূতিটা কে?'
বললাম, 'আমাদের মেয়ে, মানে মেয়ে হলে ওর নাম আমি রাখব অনুভূতি।'
বউয়ের সন্দেহ এখন চরমে, কী বলে জানেন?-- 'তোমার আরেকটা বউ আছে। সেই বউয়ের মেয়ের নামই অনুভূতি। নইলে ঘুমের ঘোরে বিড়বিড় করে তুমি তাদের নাম নিতে না, এসব আমি বুঝি।'
গতকাল থেকে আমার বউ এই সন্দেহ করে বসে আছে, আমার না কি আরেকটা সংসার আছে, গোপনে, কেউ জানে না। সেই বউয়ের পেটে জন্মানো মেয়ের নামই অনুভূতি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




