নিউলি ম্যারেড ০২
আমি বলে মনে মনে তার দিকে, অনুভূতির মা'র দিকে তাকিয়ে আছি--রাতদুপুরে খোঁচা দিল আমার বউ। বউয়ের অভিযোগ, অনুভূতির মা আমার দ্বিতীয় বউ। বউকে বললাম, 'আমার যে দ্বিতীয় বউ আছে, প্রমাণ কি?'
বউ বলল, 'গোপনে তোমার ডাইরি পড়েছি, একটা পৃষ্ঠায় লেখা দেখলাম, অনুভূতি বড় হচ্ছে, তুমি ওকে দেখে রেখো। এই তুমিটা কে?'
বললাম, 'তুমি।'
বউ হিসেব করে বলে দিল, আমাদের বিয়ের একবছরও যায়নি।
আমি অংকে কাঁচা। বললাম, ঘুমের ঘোরে তুমি কি কও!'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




