somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পী এসএম সুলতান আমাদের কাকু হতেন

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিল্পী এসএম সুলতান আমাদের কাকু হতেন
.........................
চারুকলায় যখন পড়তাম, প্রায়ই যেতাম মাছিমদিয়ায় (রুপগঞ্জ, নড়াইল চিত্রা নদীর পাড়ে, ভিক্টোরিয়া কলেজের মাঠ পেরিয়ে, নিশিনাথতলার বটগাছের নিচ দিয়ে)। লাল মিয়ার বাড়ি। লাল মিয়ার পালিত পুত্র তখনকার আর্ট কলেজ-স্টুডেন্ট দুলালদা ( দুলাল দা নিহারবালার ভাই, নিহারবালা হচ্ছেন লাল মিয়ার দেখভালের নারী প্লাস কন্যাসম)) তাকে কাকু বলে সম্বোধন করতেন। আমরা, বন্ধুরাও তাই লাল মিয়া ওরফে শিল্পী এস এস সুলতানকে কাকু বলে ডাকতাম। কাকুর সঙ্গে অনেক ছবি তোলা আছে আমাদের, সে-বয়েসের। কাকু কিছু ড্রইংও করে দিতেন আমরা আমাদের ড্রইংখাতা (কার্টিজপেপারের) তাঁর সামনে বাড়িয়ে দিলে। তখন বুঝিনি তেমন, শিল্পী এস এম সুলতান সাই সাই করে আঁকিবুকি করে দিচ্ছেন আমাদের স্কেচ-স্টাডি খাতায়। সে-সব ছবি বা খাতা আজও আছে আমার কাছে, আমার সে-সময়ের চারুকলার বন্ধুদের কাছেও থাকতে পারে। ঢাকা থেকে বন্ধুরা আসব, বিশেষ করে কাকুর জন্মদিনে। ডিউক ( নাসিমুল খবীর), আতিক (নূরুল আলম, সৈয়দ তারিফসহ অনেকেই।
কাকু ছিলেন নড়াইল অঞ্চলের বাউল কিন্তু 'সুলতান'। জন্মদিনের রাতে সারারাত তার বাড়িতে একদল শিল্পী সানাই বাজাত পরেরদির দুপুর পর্যন্ত। দুপুরের পর সুলতান কাকুকে পালিত কন্যা নিহারবালা দেবী চেয়ারে বসিয়ে সাজুগুজু করিয়ে দিতেন। পরিপাটি কিন্তু বাউলা-আলখাল্লা ধরনের পোশাক পরিয়ে দিতেন। এরকম পোশাক আমার দুজন পরিচিত খাতিরের লোককে আমি পরতে দেখেছি। একজন মহাত্মা ছফা, আরেকজন মহাত্মা রবীন্দ্রনাথ। তবে, জন্মদিনে, সুলতানের পায়ে সিঁদুর দিয়ে লাল করে দিতেন নিহারবালা দেবী। নিজে তিনি শিল্পীকে গোসল করিয়ে তার আলখাল্লা পোশাক পরাতেন। তিনি বলতে নিহারবালা, আমাদের দিদি, দুলাল দা'র বোন। দুলাল দার দুটো সোমত্ত ভাগনিও ছিল বাড়িতে, একটার নাম পদ্মা, অন্যটা বাসনা। সাজুগুজু হয়ে গেলে সুলতান হয়ত গিয়ে দাঁড়াতেন তার বাড়ির পেছনের চিত্রাপাড়ে। নদীর দুপাড়ের অপেক্ষমাণ শতশত নারী-কিশোরী তখন উলুধ্বনিতে মুখর করতে ফেলত চারপাশ। ঢাকের বাড়ি, সানাইয়ের সুর-শব্দে পরিপার্শ্ব মন্দ্রিত তখন। সুলতান চেয়ারে বসলে অসংখ্য নারী সুলতানের পায়ে গড় হয়ে প্রণাম করতেন উলুধ্বনির ভেতর। এরকম 'জন্মদিন উৎসব' আমি আর কারো হতে দেখিনি আজও, এই বাংলায়। এই হচ্ছেন শিল্পী এসএম সুলতানের সাম্রাজ্য। আজকের হাই ডেফিনেশন রেজুলেশনের লোকেরা হয়ত অনেকে এসব কথা বিশ্বাসও করবে না। আমরা কাকুর সঙ্গে একই ভ্যানে উঠে মাছিমদিয়া থেকেই একটু দূরে তার বাগান দেখতে যেতাম। সেখানে অসংখ্য গাছ ছিল। শুনেছি, সুলতান কাকুর মৃত্যুর পর সেখানে মিউজিয়াম হইছে।
ঢাকায়, ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে কাকুর জীবনের এক্কেবারে প্রথম দিককার পেন্সিল+ চারকোল ড্রইং, ওয়াটার কালার-স্টাডিসহ অনেক কাজ প্রদর্শিত হচ্ছে। সুলতানের কাজের মূল্য আজ লক্ষ-লক্ষ টাকা। সেদিন আমরা তেমন বুঝিনি, তেমন পাত্তাও দিইনি, সুলতানের বাড়িতে যাওয়া-আসা করেও। সেদিন বরং আমরা সুলতানের বাড়িতে গেলেও, ওখানকার চিত্রা নদী দেখার নেশায় বেলা কাটিয়ে দিয়েছি এবং খিদে লাগলে লাল মিয়ার বাড়িতে, কাকুর সঙ্গেই একই ডাইনিং টেবিলে বসে খেয়ে-দেয়ে, কাকুর সঙ্গে কিছুটা কনস্টেবল-টার্নার-পিকাসো-দালি-জয়নুল সাহেব ও বাংলার কৃষক কালচার করেই আবার বেরিয়ে পড়তাম চিত্রাদের ঢেউ দেখতে। বয়সটাই সে-রকম। কোথায় আজ সেইসব ফ্রক পরা চিত্রা নদীরা? ছফা ভাইকে দেখতাম সুলতানের বাড়িতে, হজরত আহমদ ছফার সঙ্গে তখনও আমার খাতির হয়নি, খাতির হলো পরবর্তীতে, আমি ঢাকায় চলে আসবার পর। দেখতাম, ছফা সুলতানকে মাঝেমধ্যেই ভর্ৎসনা করছেন। সুলতান সে-ভর্ৎসনা গ্রহণ করতেন। ছফা যদিও সুলতানের চেয়ে বয়সে জুনিয়র। ছফার লেখা 'যদ্যপি আমার গুরু'তে সুলতান-ছফা-আব্দুর রাজ্জাককে ধরা যাবে।
গ্যালারিতে দাঁড়িয়ে এসব কথাই মনে পড়ছিল। তখন।
ফটোগ্রাফি: শাশ্বত মিত্র
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×