somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টোকন ঠাকুর
৩২ পৃষ্ঠায় খড়, ৩৩ পৃষ্ঠায় অাগুন

আরণ্যক-এর স্বপ্নপথিক

১৩ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরণ্যক-এর স্বপ্নপথিক

'স্বপ্নপথিক' আরণ্যক-এর নতুন নাটক। 'আরণ্যক' বলেই হয়ত সম্ভব হলো এরকম সাহসী প্রযোজনা। নাট্যকার-ঔপন্যাসিক হারুন রশীদ-এর রচনা ও নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ-এর নির্দেশনায় 'স্বপ্নপথিক' এই চলতি সময়ের প্রামাণ্য-বাস্তবতা। 'স্বপ্নপথিক' পোশাক শ্রমিকদের জীবন ও বাস্তবতার গল্প। গল্প নয়, জ্বলজ্বলে জীবন-বাস্তবতা।। বিশেষ করে সাভারের একটি বহুতল বিশিষ্ট গার্মেন্ট বিল্ডিং ভেঙে পড়ে কিছুদিন আগেই যে ট্র্যাজেডি ঘটে গেল, করুণ ভাবে মৃত্যু হলো হাজারের উপর নারী-পুরুষ পোশাকশিল্পের শ্রমিক, সেই নাটকীয় বাস্তবতাকেই নাট্যদল আরণ্যক মঞ্চে আনার প্রস্তুতি শেষ করেছে। গতকাল ছিল 'স্বপ্নপথিক'এর গ্র্যান্ড শো। সীমিত দর্শকের সামনে প্রথমবারের মতো প্রোডাকশনটিকে উপস্থাপন করা হলো। শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে 'স্বপ্নপথিক' নাটকটি আমাদের দেখাল সেই ভয়াবহ ঘটনার ক্রিয়া-প্রতিক্রিয়া, ক্ষয়ক্ষতিসহ মানবিকতার চূড়ান্ত অবনমন। এই নাটকে অত্যন্ত সংবেদনশীল বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ফুটে উঠেছে। সাভার ট্র্যাজেডি, তাজরীন গার্মেন্টসের আগুন লেগে শতশত মানুষ মুহূর্তেই পুড়ে মরল আমাদের চোখের সামনে। খালি হাতে গ্রাম থেকে বাঁচার আশায় এসেছিল এইসব মানুষ। কিন্তু তারা বাঁচতে পারে না। এমন কি স্বাভাবিক মৃত্যও হয় না তাদের। পোশাকশিল্পের শ্রমিক-মালিকদের দ্বন্দ্ব, শোষণ এই নাটকে উঠে এসেছে। সর্বোপরি সাভার ট্র্যাজেডিই মূল প্রতিপাদ্য বিষয় এই নাটকের, আরণ্যক এটি নিয়মিত মঞ্চায়ণের প্রস্তুতি নিচ্ছে। একুশ শতকে এসেও বাংলাদেশের এই হতদরিদ্রশ্রেণির মানুষের জীবন কতটা অসহায়, হারুন রশীদের রচনায় ও মামুনুর রশীদের নির্দেশনায় সেটাই ষ্পষ্ট হয়ে উঠেছে।
দর্শক আরণ্যক'এর কাছে সামাজিক দায়বদ্ধতা পূরণে যে সক্রিয়তা দেখেছে চারদশকব্যাপী, 'স্বপ্নপথিক' সেই প্রত্যাশা পূরণের দিকেই ঝুঁকেছে।
'স্বপ্নপথিক' আমি আবার দেখব, এরপরের প্রদর্শনীটাই।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×