somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘রাজপুত্তুর’

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রচ্ছদ
বিনোদন
চলচ্চিত্র

টোকনের ‘রাজপুত্তুর’
বিনোদন প্রতিবেদক | আপডেট: ০১:২২, সেপ্টেম্বর ২৫, ২০১৪ | প্রিন্ট সংস্করণ

রাজপুত্তুর চলচ্চিত্রে তাপসী ও মুগ্ধ
রবীন্দ্রনাথের মনকাড়া শিশুতোষ রচনা ‘সে’ অবলম্বনে কবি টোকন ঠাকুর নির্মাণ করছেন রাজপুত্তুর নামে একটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথের মৃত্যুর পর লীলা মজুমদার তাঁর কৈশোরক সংকলনে ‘সে’র দশম পরিচ্ছদটাকে আলাদা গল্প হিসেবে ‘সুকুমার’ নামে ছেপেছিলেন। এই গল্পটিকেই চিত্রনাট্যের ভিত্তি হিসেবে ধরা হয়েছে।
রাজপুত্তুর ছবির শুটিং হয়েছে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বসতভিটায়।
কবিগুরু তাঁর ৭৩ বছর বয়সে লিখেছিলেন সে। ছবিতে একজন কবি চরিত্রে দেখা যাবে ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে। রবীন্দ্রনাথ-তনয় রথীন্দ্রনাথের পালিত কন্যা পুঁপের ভূমিকায় অভিনয় করছে তাপসী। সুকুমার চরিত্রে মুগ্ধ। পুঁপে বড় হলে চরিত্রটিও হয়ে যায় রক্তকরবীর নন্দিনী; সিনথিয়া করছেন এই চরিত্রে অভিনয়।
পরিচালক টোকন ঠাকুর জানান, ছবিটি প্রায় ১০০ বছর আগের পটভূমিকে কেন্দ্র করে তৈরি হলেও রবীন্দ্রনাথের সব গল্পের মতো এ গল্পের মধ্যেও কিশোর আর বড়দের জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ বার্তা।
ছবিটির সম্পাদনার কাজ শেষে এ মাসের শেষ দিকে মন্ত্রণালয়ে জমা হওয়ার কথা রয়েছে।
২০১৩ সালে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় তিনটি শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে সরকার তিনটি চলচ্চিত্রই রবীন্দ্রসাহিত্য অবলম্বনে নির্মাণের উদ্যোগ গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে। জমা পড়া চিত্রনাট্যগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে তিনটি চিত্রনাট্য মনোনয়ন পায়। টোকন ঠাকুরের রাজপুত্তুর ছাড়াও একই ক্যাটাগরিতে মুস্তাফা মনোয়ার নির্মাণ করছেন বীরপুরুষ কবিতা অবলম্বনে বীরপুরুষ এবং লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করছেন ডাকঘর ছবিটি।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মনের ঘোর গেলো না (উৎসর্গঃ প্রিয় ব্লগার ইমন জুবায়ের)

লিখেছেন চারাগাছ, ২৭ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩১




আমার মনের ঘোর গেলো না


উৎসর্গ

প্রিয় ব্লগার ইমন জুবায়েরের স্মৃতির প্রতি।

তিনি নেই। অনেক বছর হলো।

তবু তাঁর ব্লগে ঢুকলে মনে হয়, কোথাও যেন কিছুই থেমে নেই। লেখাগুলো আছে, শব্দগুলো... ...বাকিটুকু পড়ুন

জঙ্গল পরিষ্কার করে সাপ তাড়ানাে...

লিখেছেন অপলক , ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৪১

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে: পাকিস্তান এবং বাংলাদেশে বসবাসকারী স্থায়ী হিন্দু অধিবাসীরা চাইলে খুব সহজে তাদের নাগরিকত্ব দেবে ভারত। যদি এই খবরটা সত্য হয়, তবে বাংলাদেশের জন্য সেটা মারাত্মক ভয়ঙ্কর ঘটনা।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×