বহিরাগতের চাপ
শ্রীরামপুরে মহেশখালির যে-কোনো লোকই বহিরাগত
শৈলকুপাতে বহিরাগত অাখাউড়ার লোকেরা
খুলনায় তুমি বহিরাগত, কারণ তুমি খুলনার বাইরের লোক
অামেরিকায় তুমি সেটেলার, বহিরাগতই
পাহাড়ে তুমি ন্যাটিভ বলেই তো সুন্দরবনে তুুমি অাউটসাইডার
এশিয়ায় তুমি দেখতে কেমন, জানো, ও অাফ্রিকান ভাই?
ছোট্ট এই পৃথিবীর মধ্যে এত বহিরাগতের চাপ! দেখে দেখে
এখন, অামার নিজেকেও বহিরাগত মনে হচ্ছে, পৃথিবীতে
অামার ন্যাটিভ ভিলেজটা কোন দিকে, কার কাছে শুনি!
২৯.১০.১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




