গতরাতের বৃষ্টিতে
বৃষ্টি, তোমার প্রতিটি কণাই লেখা হয়ে গেছে মাথায়
বৃষ্টি, তোমার প্রতিটি শব্দ ঝরঝর করে খাতায়
বৃষ্টি, তোমাকে নিয়ে পদ্য লেখা অার্দ্র রাত্রিগুলো
নববিবাহিতা বধুর মতো তার পাশেই তো শু'লো
ফলে, সে অার ঘুমোইনি তাই, জানলা দেখায় ভোর
তরুণ কবির 'ফল ইন লাভ' তো হান্ড্রেডপারসেন্ট ঘোর
সে-ঘোরকালে অনেক দুপুর অনেক রোদের ভাষা
অনেক অাগুন ছাই গুণাগুণ: ভষ্ম-ভালোবাসা
সে-সব বাসা অাশা নিয়ে দারুণ হচ্ছিল হইচই
(কিন্তু খবর হচ্ছে, গতরাতে ঝড়বৃষ্টিতে উড়ে গেছে বাংলাবাজার)
ফলে, গ্রাউন্ডফ্লোরের বাইন্ডিংখানায় ভিজেছে সব বই
ছাপানো বই মেলায় এলো না, অাহা, বৃষ্টিই দিল বাধা!
অথচ, কবিতাগুলোও, নৈশকালীন জঙ্গলে ভেজা রাধা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


