ঈশ্বরের অশ্রুপাত
প্রতিটি বৃষ্টিকণা, ঈশ্বরের অশ্রুপাত ছাড়া
অার কিছু নয়
অাষাঢ়-শ্রাবণে ঈশ্বর শোকগ্রস্থ থাকেন
তাই বর্ষাকাল হয়
কী এমন দুঃখ, এত কান্না তার?
ঈশ্বরের অশ্রুবিন্দুই সমুদ্র বলে শুনেছি
কে দেয় সমুদ্রে সাঁতার?
প্রশ্ন হচ্ছে, ঈশ্বর কাঁদেন কেন?
উত্তর হচ্ছে, ঈশ্বর কাঁদলেই বৃষ্টি হয়
বৃষ্টিতে ভিজে রোদেলা বাধায় জ্বর
জ্বরের ঘোরে সে বিড়বিড় করে, বিয়েই হয়নি
এই মেয়ে তার ভাবটা দেখায় সন্ধ্যায় অাসবে বর
ঈশ্বর অারো বেশি করে কাঁদলে
সেকেন্ড ইয়ার চুলোয় তুলে রোদেলা বাঁধবে ঘর
যাই হোক অার তাই হোক, হলও তো
ঈশ্বরের অশ্রুপাতই অামার নামে লেখা
সেই অভিমান বুকের মধ্যে চেপে
একটা শালিক কোথাও তখন ভিজতে থাকে একা
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



