লেখালেখির সম্মানীর টাকা
..........................
'দু'মুঠো ভাতের গল্প' লিখে
পত্রিকা থেকে সম্মানী পেয়েছি পনেরো'শো টাকা
তারপর রাস্তায় দুই ভিক্ষুকের সঙ্গে দেখা
ক্ষুধার্ত মনে হওয়ায় তাদেরও দিলাম দশ টাকা করে
তারপর নিজে এক হোটেলে বসে
দুপুরে খেয়েছি দুই'শো টাকা
'দু'মুঠো ভাতের গল্প' লিখে. এদিক-ওদিক কিছু খরচ করেও
২০১৬ খৃষ্টাব্দের এক সারাদিন পকেটে বারো'শো টাকার বেশি নিয়ে ঘুরে বেড়াচ্ছি
'দু'পেগ মদের গল্প' লিখলে নিশ্চয়ই অারো বেশি পাব!
অাগরতলা থেকে অশোক বলল, 'তাইলে আমি দুই বোতলের গল্প লেখুম'
ঢাকার মিরপুর থেকে তৃপ্তি শাহানা লিখেছে, 'হোরোইন/কোকেনের গল্প লেখেন, অনেক বেশি সম্মানী পাবেন'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


