কবির স্মরণসভা থেকে ফিরে লেখা
টোকন ঠাকুর
কবির স্মরণসভায় জানা গেল, কবি নেই তবু অাছেন
গতকাল বিকেল পাঁচটা থেকেই অাকাশ অর্ধনমিত।
কবির স্বজন, প্রকাশক, এসেছিল একরাশ পাঠক-পাঠিকা
এসেছে দোয়েল, শিস দিল কবির শবদেহের উপরে বসে
শোকাতুরা কবির গিন্নির মরমে লাবণ্য দাশের খেদ_
'অাপনাদের তো অনেক কিছুই হলো, অামি কি পেলাম?'
কবির স্মরণসভায় কেউ এ কথা বলতে পারত_
কবিতারা খুব একা হয়ে গেল, কাটাকুটির কেউ অার থাকল না
কিছুটা দুর্বল কবিতা গ্রন্থে ছাপা হয়ে যাওয়ার পর
নিজের কাছে ছোট হয়ে যাওয়া কিম্বা
গোপনে শ্বাস ফেলা লোকটি অার থাকল না, থাকল না, থাকল না
ছোট কবিতা
কবিতা না এলে তাকে লেখা যায় না।
কবিতা না এলে কবিতা শেখাও যায় না।
নিঃশ্বাসের অনুবাদ করতে পারি (তুমি এলে)
নিজের ক্ষত-বিক্ষত মুখটি দেখে নিতে পারি
তুমি কোনো কবিতা বা তুমি সেই অায়না
শীত সম্পূর্ণ শারীরিক।
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



