somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলিয়েন

২৯ শে আগস্ট, ২০১১ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অবশেষে ভিন গ্রহের প্রানীর সাথে মানুষের যোগাযোগ স্থাপিত হল...(খবরঃবিডি নিউজ ফোরটুয়েন্টি ডট কমের)।SETI(সার্চ ফর এক্সট্রা-টেরিস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন দীর্ঘ-দিন যাবৎ SETI মহাকাশে বুদ্ধিমান প্রানীর সন্ধানে রেডিও এবং এক্স-রে সিগনাল পাঠিয়ে আসছিল...কিন্তু কোন আশানরুপ ফল মিলছিল না...কিছুদিন আগে তাদের এক কর্মকর্তা বিটিভির স্যাটেলাইট সম্প্রচারের সময় রাত দশটার ইংরেজি সংবাদ দেখেন(উল্লেখ্য এইটা বিটিভির আটটার বাংলা সংবাদের ইংরেজি ভার্সন)...সেইখানে উন্নয়নের জোয়ার-ভাটা দেখে তার মনে ভাবের উদয় হয়...এই রকম আশ্চর্যজনক একটা শান্তির দেশ দেখে হয়তো ভিন-গ্রহের প্রানীরা যোগাযোগের আগ্রহ দেখাতে পারে...যেই ভাবা সেই কাজ...ফলে টেরিস্ট্রিয়াল সম্প্রচারের পাশাপাশি স্যাটেলাইট সম্প্রচারেরও গন্ডি ছাড়িয়ে প্রথম টেলিভিশন চ্যানেল হিসাবে বিটিভির এক্সট্রা-টেরিস্ট্রিয়াল সম্প্রচার শুরু হয়...আশ্চর্যের বিষয় কয়েকদিনের ভিতরেই ভিনগ্রহের প্রানীদের মাঝে এ নিয়ে ব্যপক উতসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়...ফলে SETI প্রথমবারের মত মাহাজাগতিক প্রানীর কাছ থেকে সিগনাল পায়।তারা এই শান্তির দেশ সম্পর্কে ব্যপক আগ্রহ দেখায়।ফলে দ্বিতীয় চ্যানেল হিসাবে এটিএন বাংলার এক্সট্রা-টেরিস্ট্রিয়াল সম্প্রচার হয়...সেখানে ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান দেখে ভিন-গ্রহের প্রানীদের বাংলাদেশের মানুষের ধৈর্য্য সম্পর্কে সুস্পষ্ট ধারনা তৈরি হয়...তাছাড়া আরো কিছু চ্যানেলের সম্প্রচারে তারা দেখতে পায় গর্তবহুল চলার অযোগ্য রাস্তায় কিভাবে গাড়ি চলছে...এতে করে তারা বাংলাদেশের প্রযুক্তিগত উতকর্ষ সম্পর্কে উচ্চমানের ধারনা পোষন করে...তাই সরেজমিনে পর্যবেক্ষন করার জন্য বাংলাদেশে তারা একটি পর্যবেক্ষক দল পাঠায়...তারা যখন আসবে তখন বাংলাদেশে রাত থাকার কথা এবং সেখান থেকে বিশেষ ধরনের আলো জ্বেলে সিগনাল পাঠানোর কথা ছিল...কিন্তু সেই সময়ে বাংলাদেশে লোডশেডিং থাকায় গোটা দেশ অন্ধকার ছিল...এই অবস্থায় তারা চীনের একটি মোবাইল ফোনের প্রজেক্টর ফোনের আলোয় বিভ্রান্ত হয়ে চীনের উপর চলে আসে।ফলে চীন UFO (আনয়াইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট) দেখার দাবী জানায়।এদিকে এলিয়েনরাও বুঝতে পারে তারা ভুল যায়গায় চলে এসেছে...লোডশেডিং অব্যাহত থাকায় বাংলাদেশ না দেখেই তাদের ফিরে যেতে হয়...



সম্প্রতি বাংলাদেশে ঈদ উপলক্ষ্যে প্রচারিত “আনন্দমেলা” সহ কয়েকটি অনুষ্ঠানের প্রতি তারা আগ্রহ প্রকাশ
করেছে...অনুষ্ঠানগুলো নিম্নে দেয়া হলো-
১)ঈদ আনন্দমেলা
২)ঈদ উপলক্ষ্যে ইভা রহমানের একক সঙ-গীতানুষ্ঠান
৩)বিটিভির আলোচনা অনুষ্ঠান “উন্নয়নের জোয়ার-ভাটা”
৪)ঈদের বিশেষ বাংলা ছায়াছবি “গোলাপি এখন টয়লেটে”
৫)ঈদের বিশেষ বাংলা ছায়াছবি “ছাকিপ খানের বদনা”
৬)বিটিভির উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সুর-লহরী
৭)মন্ত্রী-এমপি-সাংসদ-রাজনীতিবিদ অভিনীত যে-কোন কমেডি শো

তথ্যসূত্রঃ বিডি-নিউজ ফোরটুয়েন্টি ডট কম
এই লেখার সকল চরিত্র-স্থান-কাল কাল্পনিক...বাস্তব কিংবা অবাস্তবের সাথে এর মিল পাওয়া গেলে লেখক দায়ী নহে...

১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

×