মার্কিন ১৩ ওয়েবসাইট বিকল করেছে বাংলাদেশী হ্যাকাররা
১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হুমকি দেয়ার পরদিনই যুক্তরাষ্ট্রের ১৩টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে বাংলাদেশের হ্যাকাররা। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস (বিজিএইচএইচ) নামের হ্যাকাররা যুক্তরাষ্ট্রের যেসব ওয়েবসাইট বিকল করে দিয়েছে তার মধ্যে কোন ধরনের ওয়েবসাইট আছে তা জানা যায়নি। এ খবর দিয়েছে অনলাইন সফটপিডিয়া। এতে বলা হয়, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে অবমাননাকর ছবি ‘ইনোসেন্স অব মুসলিমস’ প্রচারিত হওয়ার পর এর তীব্র প্রতিবাদ জানায় বিজিএইচএইচ। তারা ফেসবুকে একটি হুঁশিয়ারি উচ্চারণ করে। তাতে বলা হয়, কেন মহানবী (সাঃ)-কে কটাক্ষ করে ছবি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র? তারা তো সীমা লঙ্ঘন করেছে। তাদের জন্য কোন করুণা নেই। বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকাররা আসছে। আমাদের নাম তোমাদের ওয়েবসাইটে দেখার জন্য প্রস্তুত হও। তারা কোন ধরনের ওয়েবসাইট হ্যাক করবে তা-ও এখানে বলা হয়নি। এর পরই এক রিপোর্টে জানা গেছে, বিজিএইচএইচ এরই মধ্যে ‘ইনোসেন্স অব মুসলিমস’-এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ১৩টি ওয়েবসাইট বিকল করে দিয়েছে। ওই সব ওয়েবসাইট খুললেই সেখানে কালো একটি স্ক্রিন আসছে। তাতে লেখা বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকারস। আরও লেখা রয়েছে- আমেরিকা, আমাদের নবী (সাঃ)-কে অবমাননা বন্ধ করো। ইতালি সীমান্তে বাংলাদেশীদের হত্যা বন্ধ করো। মিয়ানমারে মুসলমানদের হত্যা বন্ধ করো। ফিলিস্তিনে মুসলমাদের হত্যা বন্ধ করো।
Link
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুন