somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতের সাথে সামরিক চুক্তি মেনে নেবে না জনগণ : দেলোয়ার

২০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারতের সাথে কোনও প্রকার সামরিক চুক্তি মেনে নেবে না জনগণ। ফারাক্কা ও টিপাইমুখ বাঁধ নিয়ে জনগণের যখন নাভিশ্বাস উঠছে ঠিক তখন ভারতের সাথে দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি এ সরকারের ভারত তোষণের আরেকটি দলিল-জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. এম এ হাদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ডাক্তার এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই সভার আয়োজন করে।বিএনপি মহাসচিব বলেন, আমাদের নিজেদের যতটুকু আছে তাই নিয়েই আমরা থাকতে চাই। কারও সাথে চুক্তি করে সামরিক শক্তি বাড়ানো ঠিক হবে না।তিনি অভিযোগ করে বলেন, সরকার এবার ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী সামরিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এ দেশের জনগণ এটা কখনই মেনে নেবে না। তিনি বলেন, সরকারের দেশবিরোধী এ ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে।দেলোয়ার বলেন, মানুষ কুঁড়ে ঘরে থাকলেও সেখানে সুখ থাকে যদি সেই ঘরটি হয় স্বাধীন| পক্ষান্তরে অট্টালিকায় থেকেও সুখ মেলে না যদি সেটা হয় পরাধীন।সরকারের সমালোচনা করে তিনি বলেন, পাতানো ও বানোয়াট একটি নির্বাচনের মাধ্যমে দেশি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এখন তারা গায়ের জোরে যা খুশি তাই করছে।তিনি বলেন, সরকার সর্বস্তরে নির্লজ্জ দলীয়করণ করছে। এতে সর্বস্তরে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সচিবরা সরকার দলীয় নেতা-কর্মীদের অযাচিত হস্তক্ষেপের কারণে কাজ করতে পারছেন না।বিএনপি মহাসচিব বিএমএ নির্বাচনে সরকার অন্যায়ভাবে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের ওপর এ সরকারের কোনও আস্থা নেই। তাই তারা সব সময় নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করে।ড্যাব সভাপতি ডা. এ কে আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ মাজেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়েল সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির, ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব মোস্তাক রহিম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×