এলডিপি প্রধান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ দেশের আইন-শৃংখলা পরিস্থিতিকে 'ভয়াবহ' আখ্যায়িত করে মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি'র তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি। এলডিপি সভাপতি এসময় অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ এবং জাতীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) তার দল ভাঙার প্রচেষ্টা চালিয়েছিল। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের দুই প্রধান দলের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার চেষ্টা হয় বলেও অভিযোগ উঠেছিল। অলি আহমদ অভিযোগ করেন, "সেসময় (তত্ত্বাবধায় সরকারের আমলে) দলের নেতাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। তারা অনেককে নাম সর্বস্ব কয়েকটি দলে ভেড়ানোর সর্বোচ্চ উদ্যোগ নিয়েছিল।" এলডিপি থেকে যারা চলে গেছে তারা ডিজিএফআই'র এজেন্ট বলেও মন্তব্য করেন তিনি। কর্নেল অলি অভিযোগ করেন, "দেশে আইন শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।" তিনি বলেন, "দশ মাসের ইতিহাস বলব না। একদিনের পরিসংখ্যান দিলেই আইন শৃংখলা পরিস্থিতির ভয়াবহতার চিত্র বোঝা যাবে।" বিভিন্ন পত্রিকা থেকে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা তুলে ধরেন এলডিপি নেতা। সরকারি দলের লোকজনের দ্বারা পুলিশের কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বলে অলি দাবি করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনশক্তি রপ্তানির মতো বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। তবে তার দল বর্তমান সরকারের বিরুদ্ধে নয় জানিয়ে অলি আহমেদ বলেন, "অজ্ঞাত কারণে মহাজোট থেকে বাদ পড়লেও এ সরকারের সহায়তায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। কেননা প্রত্যেক সরকার ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে। আমরা সেটা চাই না।" আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলটির মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম, প্রেসিডিয়াম সদস্য রেদোয়ান আহমেদ ও সৈয়দ দিদার বখশ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক কাজী ফেরদৌস হক প্রমুখ।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই
ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।