somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এর ফলে দেশ কি পাবে? আপনিই বা কিভাবে দেখছেন বিষয়টা?

১১ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খালেদার নেতৃত্বে সংসদে বিএনপি ৪ দিন পর বৃহস্পতিবার বিকালে সংসদ অধিবেশনে যোগ দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা সোয়া ৩টার দিকে সংসদে ঢোকেন। স্পিকার বিরোধী দলকে সংসদে স্বাগত জানান। অধিবেশনের শুরুতেই বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদের সাসনের সারিতে আসন বিন্যাস নিয়ে তাদের দাবি তুলে ধরেন। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে এর পক্ষে কিছু নজির তুলে ধরেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর ওপর হামলার বিষয়টিও তুলে ধরেন ফারুক। তিনি বলেন, "জাসাস নেতা মিন্টুকে পুলিশ নির্যাতন চালিয়ে হত্যা করেছে।" ফারুক যখন বক্তব্য রাখছিলেন, তখন সরকারি দলের সংসদ সদস্যরা সরবে তার বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানান। তখন বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, "আপনার আহ্বানে আমরা সংসদে এসেছি, এখন কথা বলতে না দিলে কতদিন থাকতে পারবো, জানি না।" গত ৪ ফেব্র"য়ারি বিএনপির সংসদীয় দলের এক সভায় সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত হয়। বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জনগণের স্বার্থে আমরা আজ (বৃহস্পতিবার) বিকালে সংসদ অধিবেশনে যাচ্ছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সমস্যা সমাধানে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ বিষয়ে সাধারণ মানুষের কথা আমরা সংসদে তুলে ধরবো।'' তিনি বলেন, আশা করছি, সরকারি দল বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবে। "তারা সংসদে আমাদের কথা বলতে না দিলে আমরা মনে করব, তারা জনগণের কণ্ঠ রোধ করে রাখতে চায়। অতীতে তারা এমনটিই করেছে।" বিএনপির জোট শরিক জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন সংসদ সদস্যও সংসদে যোগ দিয়েছেন। বিএনপি গত বছরের ৭ এপ্রিল সংসদ অধিবেশনে গিয়ে ওয়াকআউট করে। এরপর তারা আর সংসদে ফেরেনি। সংসদের সামনের সারিতে আসন নিয়ে অসন্তোষ থেকে বিএনপির সংসদ বর্জন শুরু হয়। পরবর্তীতে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসার লিজ বাতিল আদেশ প্রত্যাহার, তার নিরাপত্তা বৃদ্ধি, মামলা প্রত্যাহারসহ ১০ দফা দাবি জানায় তারা। স্পিকার বলে আসছেন, বিএনপি যেন সংসদে গিয়েই তাদের দাবিগুলো উপস্থাপন করে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×