আমার ফেসবুকে কিছু বন্ধু বান্ধব আছে, যারা রেগুলার বেসিসে হিন্দিতে স্টাটাস দেয়, হিন্দি গান শেয়ার করে। সব থেকে খারাপ বিষয় হল তারা হিন্দিতে কথা বলা পছন্দ করে। তাদের কথা হিন্দি কথা বলার মধ্যে নাকি ভাব আছে, বাংলায় তা নাই।
কিন্তু হঠাৎ করে তাদের প্রায় সবাইকে দেখলাম গতকাল ফেসবুক প্রোফাইলে শহীদ মিনারের ছবি দিচ্ছে, আর বাংলায় (ইংরেজি অক্ষরে লেখা বাংলা না, বাংলা অক্ষরে লেখা বাংলা) স্টাটাস দিচ্ছে।
না পেরে মন্তব্য করেই বসলাম, "কিরে হঠাৎ এত উন্নতি?" তাদের উত্তর যে আমি নাকি লোক দেখানো ভালবাসা দেখাই, আমি নাকি রাজাকার মাইন্ডের, তাই নাকি হিন্দির বিরোধিতা করি, আর বেশি বাংলা বাংলা করে চিল্লাই।
আজকে দিন শুরু হতেই দেখি তারা আবার হিন্দিতে স্টাটাস দেওয়া শুরু করছে। ভয়ে মন্তব্য করি নাই। শুধু স্টাটাসে দিলাম যে, "বাংলা ভাষার পক্ষে, বাংলাদেশের পক্ষে কথাবলার অপরাধে রাজাকার খেতাপ পেয়ে আমি সন্তুষ্ট, অনন্তত কেউ আমাকে ভাদা বা ভাকু বলতে পারবে না।"
আপনাদের কি মত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


