somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তন্না
আমি তন্না। মূলত পড়তেই ভালোবাসি, মাঝে মধ্যে লিখিও। তবে বেশী লেখা হয় বিভিন্ন ওয়েব সাইটের কন্টেন্ট। যেমন বর্তমানে কাজ করছি shompurna.com এ। আগেও কয়েকটি সাইটের কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করেছি।

T20 Celebration Concert - এবার মুখ খুললেন শাফিন

১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

T20 Cricket World Cup 2014 এর এবারের আসরের আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আয়োজিত হচ্ছে বাংলাদেশেই। প্রতি বারের ন্যায় এবারও ক্রিকেট ওয়ার্ডকাপ উদ্ভোধনে আয়োজন করা হয় একটি কনসার্ট। তবে এই প্রথমবারের মতই কোন রকম সরাসরি উদ্ভোধনী অনুষ্ঠানের মত না করে আয়োজনটা ভিন্ন ভাবে করা হয়েছে। প্রথমে এটিকে সেলিব্রেশন কনসার্ট নামে বললেও সেটিকে পরে ওয়ার্ড কাপ এর উদ্ভোধনী অনুষ্ঠান বলা হয়েছে। এমনকি এতে কোন ক্রিকেট দলের উপস্থিতিও ছিল না!

আবার পুরো অনুষ্ঠানকে মূলত ভারতের থেকে আনা শিল্পীদের গানে ভরাবার চেষ্টা করা হয়েছে, চেষ্টা করা হয়েছে যথা সম্ভব বাংলাদেশী শিল্পীদের অপমান। কথাটা শুনে মনে হতে পারে যে যেন ইচ্ছা করেই তা করা হয়েছে। আসলে বাস্তবতা যা ছিল তাতে বলাই চলে যে ইচ্ছা করেই করা হয়েছে। পুরো অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল ‘গ্রে’, যতদূর জানা যায় এটি ভারতীয় একটি প্রতিষ্ঠান। তারা বেশ কিছু অসঙ্গতি করেছে, যা থেকে মনে হতেই পারে যে তারা ইচ্ছা করে এই কাজ করেছে।

বাংলাদেশী শিল্পীদের দিয়ে কম গান গাওয়ানো, ভারতীয় শিল্পীদের দিয়ে বেশী গান গাওয়ানোর সাথে সাথে বড় একটি অন্যায় তারা করেছে বাংলাদেশী অন্যতম শ্রেষ্ঠ ব্যান্ড মাইলস্‌ কে নিয়ে। সব থেকে মজার বিষয় মাইলস এমনই এক ব্যান্ড দল, যাকে শুধু বাংলাদেশীরা নয়, ভারতীয়রাও মনে প্রাণে ভালবাসে! কিন্তু তাদেরই নাম ব্যবহার করে প্রচারণা চালিয়েও তাদেরকে স্টেজে উঠতে দেওয়া হয়নি। কিন্তু ভারতীয় বেশ কিছু নাম না জানা শিল্পীকেও জায়গা দেওয়া হয়েছে স্টেজে!

শাফিন ও তার ব্যান্ড মাইলস্‌কে স্টেজে না উঠতে দিয়ে এলআরবি (আইয়ুব বাচ্চু ও তার দল) কে দিয়ে ৩৮ মিনিট ধরে গান গাওয়ানো হয়েছে। এটি নিয়ে এলআরবির সাথে মাইলসের এক চোট অনলাইন কথাকাটাকাটি হয়েছে যা এখন সব খানে আলোচিত। এমনকি এ নিয়ে আইয়ুব বাচ্চু ও তার দল ছেড়েছেন BMBA।

আর এর পরই শাফিন তার ফেসবুক একাউন্টে প্রকাশ করেছেন একটি ভিডিও। যাতে তিনি বাংলাদেশের সামনে, বাংলাদেশের সংস্কৃতির জন্য, বাংলাদেশী স্বার্থের জন্য রেখেছেন কিছু প্রশ্ন। যা একবার হলেও আপনাকে ভাবাবে যে জাতি হিসাবে আমরা আমাদের সম্মানিত বেক্তিদের আসলেই সম্মান করতে পারছি কি না। নিচে ভিডিওটি দেওয়া হল।



আর এক পত্রিকাতে বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের এক উজ্জ্বল তারকা সাবিনা ইয়াসমিন বলেছেন, “এক কথায় বলব, সুপরিকল্পিত ভাবে দেশের শিল্পীদের ডেকে নিয়ে এ কনসার্টে চরম অপমান করা হয়েছে। অনেকটা গরু মেরে জুতো দান আর কি।”

আরও বিস্তারিত কিছু কথা পড়তে ক্লিক করুন
১২টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×