somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপ্রত্যাশিত ভ্যাবাচেকা

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


iiiiiiiii llllllooooovvvveee uuu
iiiiiiiii llllllooooovvvveee uuu
iiiiiiiii llllllooooovvvveee uuu
আমি ঠিক শুনছি তো!!!মনে হচ্ছে আমার রুমের বাইরে দাঁড়িয়ে কেউ চিৎকার করে বলছে i love you...
অনিক-অমৃতা, তুই এখানে?
অমৃতা-ক্যান আসতে পারি না আমি?
অনিক-না...মানে..হঠাৎ কিছু না বলে...তুই... এখানে ....
অমৃতা-অনিক সাহেব , For your kind information এই জগত টা আপনার হলেও রাজত্ব আমার। আমার যা খুশি তাই করতে পারি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি।
অনিক-মানে কি!!?
অমৃতা-মানে হচ্ছে এখন থেকে আমি যা বলব শুধু তাই হবে। আর একটা কথাও না।এখন চলতো ফুচকা খেতে ইচ্ছে করছে।
অগত্যা যেতে হল ফুচকা খেতে। তবে অমৃতা পাশে থাকলে মন্দ লাগে না।
অমৃতা-কিরে খাচ্ছিস না কেন?
অনিক-ঝালটা মনে হয় একটু বেশি হয়ে গেছে।
অমৃতা-ছেলে মানুষ এইটুকু ঝাল সহ্য করতে পারিস না!!!
ঝাল তো বাহানা ছিল অমৃতা দেবী !!!সব সময় কি আর আপনার দেখা মেলে? তাই চোখ দুটো আপনার উপরেই বন্দি ছিল।
অমৃতা-চল না আজ টংয়ের দোকানে চা খাব ।
অনিক-তুই!টংয়ের দোকানে ...চা... ফালতু কথা বাদ দিয়ে চল কফি শপে বসি।
অমৃতা-তুই না বলিস এখানকার চা অনেক মজার হয়।
বুঝার বাকি রইলো না ইনি আজ নিশ্চিত কোন প্ল্যান নিয়েই বের হয়েছেন। কপালে যে কি আছে....কথা না বাড়িয়ে চলে এলাম চা খেতে।চায়ের সংগে "টা " না হলে কি জমে বলুন। কিন্তু এ যাত্রায় ....
অনিক-মামা দুইটা চা। আর একটা...
অমৃতা-কতদিন ধরে বলছি তোর লজ্জা হয় না। ক্যান্সার না বাধিয়ে মনে হয় ছাড়বি না।
এই মেয়েটার উপর এত ক্রাশ খাই ক্যারে বুঝি না ।এই নিয়ে ১০১ তম ক্রাশ খাইলাম। চায়ের কাপে চুমুক দেয়ার সময় মনটা ভিতরে ভিতরে কেমন জানি দুষ্টুমি করে।
অমৃতা-ট্রেন লাইনে হাটবো চল ।
অনিক-অমৃতা,তোর কি হইছে আজ বলবি আমাকে? সেই কখন থেকে একটার পর একটার উল্টা-পাল্টা .....
অমৃতা-তুই জীবনেও রুমান্টিক হবি না। আমি একাই চললাম।
অনিক-আরে রাগ করিস ক্যান?আর আমি রুমান্টিক না হলেই বা ক্ষতি কি?
অমৃতা-আসলি ক্যান তাহলে?
অনিক-না এসে উপায় আছে।
অমৃতা-হাতটা ধর।
বেশ খানিকটা পথ হাটলাম। কিন্তু যেখানে ছিলাম মনে হচ্ছে সেখানেই রয়ে গেছি।
অমৃতা-অনিক, আজ একটা জায়গায় তোকে নিয়ে যাব।
অনিক-কোথায় ?
অমৃতা-এখন বলা যাবে না।সারপ্রাইজ।
মিনিট বিশেক পরে একটা বিস্তৃত সবুজ মাঠে পৌঁছে গেলাম। চারপাশে ঘন সবুজ গাছেরা দেয়ালের মত হয়ে বাইরের পৃথিবী থেকে এ জায়গা কে আগলে রেখেছে। এরই মাঝে সুনিপুণ পরিচর্চায় বেড়ে ওঠা নানা রংগের ফুল পরিবেশ কে আরও পরিশুদ্ধ করেছে। পাখিরা কিচিরমিচির ডাকছে। বাতাসে ফুলের সৌরভ। ইচ্ছে করছে আকাশ বাতাস কাপিয়ে আজই বলে দেই ....
অমৃতা-হা করে তাকিয়ে আছিস ক্যান স্টুপিড?
অনিক-তোর দিকে কে তাকাইছে?দেখ তোর ঠিক পিছনে অই ফুলটা অনেক সুন্দর না?
অমৃতা-মেয়েদের এত বোকা ভাবিস ক্যান তোরা?তুই আমার মাইন্ড রিড করতে না পারলেও আমি ঠিকই তোর মাইন্ড রিড করতে পারি।
অনিক-Actually আমি....
অমৃতা-তুই থাম। তর যে কত সাহস আমি জানি। আমি বলছি দাড়া....
কানে ভেসে আসছে i love you...অনেক কষ্টে চোখ খুললাম। কিন্তু একি আমি বিছানায় কেন?অমৃতা কোথায়!!!মনে পড়ল আমি রাত তিনটায় ঘুমাইছি আর এখন ঘড়িতে বাজছে পৌনে আট টা। ooooppppppssssss i was dreaming ....এইডা কিছু হইল???এখনো কেমন ঘোরের মধ্যে আছি। এটা কি স্বপ্ন না সত্যি !!!
কিন্তু রুমের বাইরে দাড়িয়ে i love u কে বলছে। ক্রমেই শব্দটা স্পষ্ট হল। যা শুনলাম রীতি মত স্পিকার হয়ে গেলুম। ওটা i love u ছিল না,ছিল অ্যাই ল্যাবু। লেবু বিক্রেতা লেবু ফেরি করে বিক্রি করছে আর হাক দিচ্ছে ... অ্যা.......ই ল্যা......বু ।অ্য.......ই ল্যা .........বু.......
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০২
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×