somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমা করবেন ক্ষমতার কাঁচামাল ও জ্বালানী

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড. মঞ্জুরে খোদা টরিক

মৃত্যু/লাশ এখন নিছকই একটি গা সওয়া বিষয়। তা আর আজকাল অন্যদের বিচলিত করে না মোটেও। দিনের হাওয়া বুঝে, বাজি ধরে বলে দেয় শিশুও, কাল কতজন..! ২৫ নভেম্বর থেকে ৫ জানুয়ারী, সময় ৪০ দিন। প্রতিদিন গড়ে ৪-৫। এটা হচ্ছে সাধারণ পাটিগণিত। আর মালা পরার দিন যত ঘনাবে পরিস্থিতির হিসেবে হবে বীজগণিতে। সেই প্রবণতা বলে লাশের যোগান বাড়াতে হবে ক্ষমতার তন্দুরীর আস্বাদনে..। জনগন হচ্ছে ক্ষমতাকেন্দ্রীক রাজনীতির মাঠ উত্তাপের লাকড়ি। ডিসেম্বর মাস ঠান্ডা বাতাস মানুষও জড়সড়। উত্তরের হাওয়ার গতি বাড়াবে অধিক লাকড়ির যোগান, আর তাতেই বেজায় পুলকিত বোধ করে উত্তর পাড়ার বাসিন্দারা। ২০০৭ এর জানুয়ারীতেই ঘটেছিল আরেকটা বড় অঘটন! ফের সামনে জানুয়ারী ও নির্বাচন দুটাই আসন্ন! তার মানে কি কোন বড় বিপদও অত্যাসন্ন?

বিশ্বব্যাপীই বেশ ঠান্ডার আমেজ, দেশেও তাই। তাতে কি, পথের উত্তাপ ছড়িয়ে পড়ছে সবখানে। রঙ্গিন যন্ত্র ও পন্ডিতেরা যথেষ্ট ব্যস্ত। ঘাম ঝরছে কত না এই উত্তাপের বিশ্লেষণে। পত্রিকায় দেখি ঝাঁকা, কোদাল হাতে বসা তামা রঙের মানুষ। দা-কুড়ালের ঘোষণায় কাকে পুলকিত করেছিল? তারা ছক কষছে তাদের নিশানায়। মূর্খ্য নেতারা পেতে জানেনা স্বাধ ও আনন্দ’ ক্ষমতা ও রাজনীতির! বিচিকলাকেই নিয়ত সন্দেশ ভেবে গলায় পুরে, তাতেই তৃপ্তির ঢেকুর.. আহ কি আনন্দ..! জনগনও যেন সব পাথর বাটি! দুঃখ ও বঞ্চনা এত বেশি যে কোন কিছুই যেন তাদের আর এতটুকু বিচলিত করে না। হিরক রাজার দেশে মানুষ গুলোর যেমন হয়েছিল। না সবাই কি এমন, একজন মানুষ তো চাই, যে রাজার কাপড়ের খবর জানে। একজন নূরুলদীন তো দেবে হাঁক জাগো বাহে..।

উপায়হীন মানুষ কয়েদির মত গাদাগাদি করে ছোটে কর্মে। আমাকে ক্ষমা করবেন সেই সব স্বজন যারা হয়েছেন গণতন্ত্র ও উন্নয়ন, শিল্প ও দলবাজির জ্বালানী ও কাঁচামাল। রাষ্ট্র, সমাজ ও রাজনীতির পাঠ তাদের জন্য অভিশাপ। তাদের জীবন কেবলি যেন নিয়তি নির্ধারিত..। আর যারা এই কাঁচামাল সরবরাহের ঠিকাদারী পেয়েছে তারাও এই প্রান্তিক জনগোষ্ঠীরই আদম। সমীকরণটা এখানে খুঁজে পাই কার বিপরীতে কে? যেন বর্গাবাসী প্রজা নিজ স্বজনের লাশ তুলে দেয় জমিদারের গোলায়। নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। দারিদ্র, বেকারত্ব, অশিক্ষা, অবিশ্বাস ও বিভেদ এদের পরিণত করেছে সভ্য দাসে। এখানে দেখি দ্বিজাতীতত্ত্বের সরল রেখায় শ্রেণীতত্ত্বের আরেক প্রায়োগিক সংস্করণ ও নির্মমতা। নীচতলায় যুদ্ধ ও অশান্তি কিন্তু উপরে সুনশান নিরবতা। খন্ড খন্ড ও অসংগঠিত যুদ্ধ চলছে বহুদিন, সেনাপতির ছকে সেই পুরানো চাল.. ফের হাতছাড়া হয় বলে মসনদ..। তবু বলি, নয় সন্ধি, নয় প্রস্থান, নয় আত্বসমর্পণ। বীর আর নীতির ধর্ম লড়ে যাওয়া। আসুক আঘাত, বন্ধা সময়ের বুকে- বর্ষার তীক্ষ্ণফলার অব্যর্থ নিশানায়। বড় প্রয়োজন দারুণ স্পর্দ্ধা ও বেপরোয়া তারুণ্যের। জয় বাংলা, জয় তারুণ্য।
লেখকঃ গবেষক, ইনস্টিটিউট অব পলিসি সাইন্স, জাপান. সাবেক ছাত্রনেতা।

সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×