"আপনার মেয়ে তো সবার সাথে ই ঘুরে বেড়ায় ঠিক তেমন ই আমার সাথে ও ঘুরে বেড়িয়েছে, তো কি হয়েছে?? এজন্য কি আমার বিয়ে করতে হবে নাকি......।!!!!??? শুধু আমার সাথে ঘুরে বেড়ালে অথবা দুই এক জনের সাথে ঘুরে বেড়ালে ও বিয়ের চিন্তা মাথায় আনতাম...... যে সব মেয়ে সবার সাথে ঘুরা-ফিরা করে বেড়ায় ওরা শুধু ঘুরার জন্য ই, বিয়ে করার জন্য না......!! "
এই ডায়লগ আবার আমার মনে কইরা আমারে গালি মারা শুরু কইরেন না......:p
কালকে রাতে আম্মুর রুমে গিয়া দেখি আম্মু নাটক দেখতেছে, আর এই ডায়লগ গুলা হইল ওই নাটকের ছোট একটা অংশ.........!!
নাটক টা দেখে মনে হল সব বোনদের সরি, সব আধুনিক বোনদের নাটক টা দেখা উচিত ছিল।
নাটকের সারমুরম নিচে বরণনা করা হলঃ (লেখা বড় করার চক্রান্ত
নাটক টা অনেক টা এরকম যে, আমাদের দেশের কিছু মেয়ে হলউড এবং বলিউডের মুভি গুলো দেখে দেখে নিজের জীবনটাকে থিয়েটার মনে করে। অনেক ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করে আর সেখান থেকে নিজের ইচ্ছা মত এক জন কে জীবন সংগী হিসেবে গ্রহণ করতে চায় আর পাশাপাশি সব ছেলে বন্ধুদের সাথে ও সমান ভাবে সম্পরক রাখে...... বয়ফ্রেন্ড ও কিছু ই বলে না। প্রেম করে বেড়ায়। নাটক টা তে এই রকম একটা মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, তারিন আর অপুর্ব।
অপুর্ব আর তারিন প্রেম করে কিন্তু যখন বিয়ের সময় আসে তখন তারিনের মা অপুর্বকে বিয়ে করতে বলে, অপুর্ব সরাসরি না করে দিলে তারিনের মা জানতে চায়, তাহলে কেন সে তারিন কে সাথে নিয়ে ঘুরাঘুরি করেছে।।?? জবাবে অপুর্ব উপরের দায়ালগ গুলু বমি করেছে...!
সব আপুদেরকে সাবধান করে দেই, তোমরা ফ্রি মাইন্ড হয়ে ফ্রেন্ডশিপ কর আর যা ই কর, বাংলাদেশের ছেলেদের চাহিদা কিন্তু বদলায় নাই। সব ছেলে আর ছেলের মা ই কিন্তু চায়, আমার ছেলের বউ যেন ছেলেদের সাথে কম মিশে অথবা ছেলেদের থেকে দূরে থাকুক আর মেয়ে যদি একটু ধার্মিক হইত...!!!
আমার মা ও এমন ই চায়...... দুই একটা ফ্রেন্ড তো থাকতে ই পারে তাই বলে অজস্র ফ্রেন্ড থাকবে নাকি...??!!!
আপনারে হয়ত আপিনার বয়ফ্রেন্ড কিছু ই বলে না। কিন্তু আসলে কিন্তু _____________!
আবেগ বশত আপনি হয়ত আমাকে বলবেন, "আমার বউয়ের অনেক ছেলে ফ্রন্ড থাকলে ও সমস্যা নাই, অথবা আমার মা এগুলা কে কিছু ই মনে করবে না" ভাই, বাস্তব ঘুইরা আসেন। এরপর কথা বলেন...... আমাদের দেশের মানুষ এখন ও এতটা ভাল(!) হয় নাই।
এখন ও এই দেশের মানুষের এলার্ম ক্লক বাজায় মুয়াজ্জিন। সো, বেশি মুভির মত নিজের লাইফ বানানোর চেষ্টা কইরেন না।
সব ছেলে আর ছেলের মা'র মনে ই কিন্তু উপরের কথা গুলা আছে। সুযোগ পাইলে ই বমি কইরা দিব। কয়দিন আপনার বয়ফ্রেন্ড রে বমির টেব্লেট খাওয়ায়া রাখতে পারবেন সেটা নিয়া ভাবেন.....আর আপনার জামাই ভুল ক্রমে মেনে নিলএ কিন্তু আপনার শাশুরি মেনে নিবে না
দুঃখের বিষয় হল নাটকের নাম টা ই জানি না!!!!! নামটা বহুত চেষ্টার পর ও দেখতা পারলাম না..ঃ(
বক বক তো বহুত করে ফেললাম। আমারে কেউ কিন্তু আবার ন্যারো মাইন্ড বইলা গালি দিয়েন না। আমি আবার গালি রে খুব ডরাই.....আর এখন ভয় পাইতছি আমার প্রিয়তমা কে, আল্লাহ ই জানে এটা দেখার পর ও আবার আমাকে ভুল বুঝে বসে থাকে। আল্লাহ তুমি আমারে বাচাও। দুয়া কইরেন সবাই।
বানান ভুলের জন্য দুঃখিত।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



