somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরতে মরতে কোন এক অজানা কারনে বেচে গেলাম, চরম অভিজ্ঞতা !!!!

০৫ ই মার্চ, ২০১২ দুপুর ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরতে মরতে বেচে গেলাম!!!!! তা ও আবার অলৌকিক ভাবে। এখন ও নিজে বিশ্বাস করতে পারছি না আমি লিখছি নাকি অন্য কেউ!!! চিন্তা করছি দ্বিতীয় লাইফটা কি ইচ্ছা মত উপভোগ করব নাকি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিব। এখন বলি, কিভাবে মরলাম না, কাল বিকেলে ট্রেন লাইন দিয়ে মাথা নিচু করে আস্তে আস্তে অনমনা হয়ে হাটছিলাম, আর হাত দিয়ে মোবাইল টা ঘুরাচ্ছিলাম। হঠাত, টপাক করে মোবাইল টা হাত থেকে পরে গেল, আমি মোবাইল টা হাতে নিতে গিয়ে দেখি একটা মস্ত আকারের ট্রেন আমার থেকে ঠিক এক হাত পিছনে আর আমি রেল লাইনের উপর দারিইয়ে মোবাইল টা তুলছি!!!! এই দৃশ্য টা যে কেমন ছিল বলে কখনো বুঝানো যাবে না। আমি তো ভাবেছিলাম আজ ই শেষ!!!! তার পর ও শেষ চেষ্টা করলাম। লাফ দিয়ে পাশে একটা জংগলে পরলাম আর পরার পরের দৃশ্যটা ছিল আরো জটিল!!!! কিছু মানুষ দৌড়ে এসে আমাকে ধরে সুন্দর করে উঠাল, উঠিয়ে শুরু করল ধমক!! ধমক কাকে বলে কত প্রকার আর কি কি সব শিখিয়ে দিল!!!! কি যে এক যট্টিলজ আর চ্রররমযযযয ছিল কি আর বলব .!!! আমি আসলে তখন ও কিছু বুঝতেছিলাম না। শুধু তাকিয়ে তাকিয়ে সব শুনছিলাম। পরে উঠে গিয়ে মোবাইল টা নিয়ে এসে ঠান্ডা মাথায় এক কাপ চা খেয়ে এক জন কে জিজ্ঞাসা করলাম, ভাই সবাই আমারে বকল কেন??!!! আমি এত কষ্ট কইরা বাচলাম, আর সবাই আমারে ধমকাইল কেন।!!?? উনি তারপর আমাকে জিজ্ঞাসা করল ভাই, আপনি মরতে চাইছিলেন কেন??!! আমি তো আকাশ থেকে পরে মাটির ভিতর গিয়ে আবার বাতাসে উরে এসে পরলাম!!! হালায় কয় কি?? আমি এত কষ্ট করলাম ব্যথা ও পাইলাম আর উনি কয় আমি নাকি মরতে চাইছিলাম!!
পরে আমি উনার কথার মানে জানতে চাইলে আমাকে আকাশ বাতাশ আর মাটি ঘুরানো ভদ্র গোফ অয়ালা ব্যাটা জানাল, ট্রেন মশাই নাকি অনেক ক্ষণ ধরে ই হুইশেল বাজাচ্ছিল তারপর অ আমি নাকি না সরে উলটা মাথা নিচু করে ট্রেনের নিচে মাথা দিতে চাইছিলাম.।.। তারপর নাকি আবার কিভাবে বেচে গেলাম!! আমি তো আরো টাস্কি!!!!! পরে শুনালাম এখানে নাকি কয়েক দিন পর পর ই মানুষ ট্রেনের নিচে পরে মারা যায়!! কিন্তু আমি কোন এক অজানা কারনে কাল বেচে গেলাম!!!! বাসা থেকে নামায পরে বের হয়েছিলাম বলে ই হয়তো বেচে গিয়েছিলাম। আর তখন মনে পরল বিশ মনিট আগে আমাকে আমার প্রিয়তমা বলেছিল সাবধানে হাটতে, পিছন থেকে ট্রেন আসে নাকি খেয়াল রাখতে । আমি ওর কথাটা দুষ্টামি করে হেসে উরিয়ে দিয়েছিলাম।
যাইহোক, নতুন একটা জীবন পেলাম বলা যায় সেকেন্ড লাইফ!!
আর এখন চিন্তা করতছি, দ্বিতীয় জীবন তো পেলাম, এখন ও কি জীবন টা কে হেলায়-ফেলায় আগের মত কাটিয়ে দিব নাকি নতুন করে এই পৃথিবীটাকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করব?? কাল রাতে চিন্তা করলাম, আজকে থেকে নিজের চাওয়া-পাওয়া বলতে কিছু থাকবে না। কোন কিছু নিয়ে মন খারাপ করব না আর দুশ্চিন্তা তো হাজার মাইল দুরের কথা। যা হবার হবে। সারা দিন পড়াশুনা করব আর মানুষকে সাহায্য করার সুযোগ খুজব। সবাই দুয়া করবেন আমার জন্য........
৩৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০১

লিখেছেন রাজীব নুর, ৩০ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৭



এক বিদেশি জাহাজ মধুমতি নদীতে একটু একটু করে ডুবে যাচ্ছে।
সেই ডুবে যাওয়া জাহাজ দেখার জন্য শাহেদ জামাল ছুটে চলেছেন- মধুমতি নদীতে। জাহাজ এর নাম স্টিব অস্টিন। শাহেদ জাহাজটির... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×