তোমার দু চোখে চোখ রেখে, তোমার দু ঠোটে ঠোট রেখে
আলতো করে জড়িয়ে ধরে চোখের ভেতরের জমানো নীল রঙের বরফস্নাত শূণ্যতা কষ্ট গুলো আমার করে নিয়ে তোমায় সুখের স্বর্গে ভাসাব।
ঠোটে ঠোট রেখে তোমার ভেতরে রাখা আমার জন্য তরল গুলো শুষে নিয়ে তোমায় মুক্ত করব। তুমি পাখির মত আকাশে উড়ে বেড়াবে... পাখিরা হিংসুক চোখে তাকিয়ে তোমার মত সুখের ডানা মেলে উড়তে চেষ্টা করে ব্যর্থ হবে। আর আমি হেরে গিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে তোমায় ডেকে বলব, অনেক বেশী ভালবাসি তোমায়...... দূর থেকে আমায় দেখে তুমি ভেবে নিবে আমি বৃষ্টির সুখময় পানিতে আনন্দে নিজেকে ভিজিয়ে নিচ্ছি। আমার চোখের পানি সাগরের শেষ বিকেলের ক্লান্ত ঢেউয়ের মত মাটিতে আছড়ে পড়বে। আমার চোখের পানি তোমায় কখনো ছুতে দিব না।
প্রিয়তমা, তুমি পাখির মত এখানে-সেখানে উড়ে বেড়াবে..... তোমায় মুক্ত করে দিব। সত্যি বলছি, আর কখনো তোমায় শুধু আমার আকাশে মায়াজালে বেধে রাখতে চাইব না....
অনেক ডেকেছি, নিজেকে শান্ত করার জন্য এখন "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল" "বৃষ্টি ধুয়ে দেয়, যে কান্না জল তোমায় নিয়ে" "মন ভাল নেই, দেখ কেউ কাছে নেই" "সত্যি বলছি ভালবাসিনা, তোমার জন্য মিছে মিছে রাত জাগি না। এখন আমার সঙ্গি গীটার/আকাশ, রাতের ধ্রুব তারা। ইচ্ছে/বৃষ্টি সঙ্গি করে ভাল আছি তোমায় ছাড়া। সময় পেলে উদাস মনে দেখি জোছনা । এখন আমি ভালবাসি শুধু আমাকে" "চাইতেই পার এমন কোন গান, যেখানে করব না তোমায় আর অপমান" "হীরে ভেবে তোমায় হাতে পুরেছিলাম, হাত খুলে দেখি শূণ্য, পুরোটাই ইমিটেশন। আঙুলের ডগায় লেগে আছে শুধু স্মৃতি" গান গেয়ে বেড়াব...
বাধহীন ভাবে ভালবেসে কষ্ট পাওয়ার চেয়ে বিরহের গান গাওয়াটা অনেক বেশী ভাল...
বিদ্রঃ কাউকে উদ্দেশ্য করে লিখা হয় নি।
12:25 AM 07/07/2012

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



