সম্প্রতি আমেরিকান ‘ইউএস নিউজ এন্ড রিপোর্ট’ নামের মিডিয়া হাউজ বিভিন্ন ক্যাটাগরীতে বিশ্বের রাষ্ট্রসমূহের সূচক প্রকাশ করে থাকে। তার মধ্যে সকল দিক বিবেচনায় বিশ্বের সেরা দেশ এবং অর্থনীতি, সামরিক ও রাজনৈতিক ফ্যাক্টরের ভিত্তি বিবেচনায় বিশ্বের শক্তিশালী দেশ এই দুইটি সূচক সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত। নাগরিকদের নিরাপত্তা, ব্যবসায়ী বান্ধব, উন্নত জীবন-মান, সম্ভাবনাময়,ঐতিহাসিক অঞ্চল,বাণিজ্য, ভ্রমণ এমন প্রায় ১০ টি ক্যাটাগরীতে প্রথম ৮০ টি দেশের তালিকা আলাদা আলাদাভাবে তারা প্রকাশ করে থাকে। কিন্তু বিষয়টা হলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর তালিকায় অষ্টম , আয়তনের হিসেবে বিশ্বে ৯৪তম; ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে নবম স্হান অধিকারী বাংলাদেশ কোন একটা সূচকেও সেরা ৮০ দেশের তালিকায় নাই।
না থাকাটাই হয়তো স্বাভাবিক হয়তো। তবুও প্রশ্ন থেকে যায় যখন ঘানা, কেনিয়া, সার্বিয়া,নাইজেরিয়া,চিলির মতো দেশ গুলোর নামও এই তালিকায় দেখা যায়। বিশ্ব পরিমন্ডলের হিসাব বাদ দিয়ে যদি আপনি নিজেদের প্রতিবেশী দেশ গুলোর দিকেও তাকান সেক্ষেত্রেও হতাশ হতে হবে আপনাকে। কারণ এই সব কটি সূচকেই প্রতিবেশী ভারত-পাকিস্তান নয় শুধু রয়েছে মায়ানমার ও শ্রীলংকার মতো রাষ্ট্রও। শক্তিশালী দেশের মধ্যে ভারত-পাকিস্তান,মায়ানমার-শ্রীলংকা যথাক্রমে ১৫,২২,৫০ ও ৬৭ নম্বরে রয়েছে আর সর্বোপরি বিবেচনায় সেরা দেশের তালিকায় তাদের অবস্হান ২৫,৭৪,৬৩ ও ৫১ তম পজিশনে রয়েছে।সমর বিশ্লেষকদের খুবই প্রচলিতিএকটি কথা আছে, "প্রতিবেশী দেশ কখনোই বন্ধু হতে পারে না, তাই সব সময় প্রতিবেশী দেশটিকে নজরে রেখে প্রতিবেশী'র পাশের দেশটির সাথেই বন্ধুত্ব গড়ে উঠে"। হ্যাঁ, তার সাথে তাল মিলিয়ে বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে আমাদের প্রতিযোগিতা করতে হলে তাদের দিকে নজরও রাখতে হবে। কারণ, গত্ এক দশকের বিশ্ব রাজনীতিতে বার বার প্রতিবেশী দ্বারা হোচড় খেয়ে আসছে বাংলাদেশ। প্রতিবেশী দেশ সমূহের মাঝে নিজেদের শক্ত অবস্হান না থাকার সবচেয়ে বড় ভোগ ফল ভোগ করতে হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে। অতীতেও কি এমন চলতে থাকবে নাকি কিছুটা হলেও অবস্হান হবে আমাদের? উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র শীর্ষস্থান বজায় রেখেছে,অন্যদিকে রাশিয়া ও চীনের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। আর সবদিক বিবেচনায় সেরা দেশের প্রথম তিনে রয়েছে যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড,কানাডা ও জার্মানী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



