somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনগনের করের টাকায় দুর্নীতি ও লুটপাটের ভারে নিমজ্জিত ব্যাংকগুলোর লাইফ সাপোর্ট কতদিন চলবে?

২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অনিয়ম-দুর্নীতিগ্রস্হ সরকারি ব্যাংকগুলো সচল রাখতে বাজেটের আগে প্রায় ১৯ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে আসছিলো সরকারি মালিকানাধীন পাঁচটি ব্যাংক। যতবারই মূলধন ঘাটতিতে পড়তেছে, ততবারই তা জনগণের করের টাকায় পূরণ করে আসছে সরকার। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পূরণের জন্য গত ছয় বছরেই সরকার ১৫ হাজার কোটি টাকা দিয়েছে। এসব ব্যাংকের জন্য এ বাজেটেও বরাদ্দ ২ দুই হাজার কোটি টাকা।
বাজেটে ‘মূলধন পুনর্গঠনে বিনিয়োগ’- শীর্ষক একটি খাতের আওতায় অনিয়ম ও দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে প্রতি বছর আর্থিক সহায়তা দেয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এই ৯ টি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে প্রায় ১৯ হাজার ৪৬৭ কোটি টাকা। এদের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি ব্যাংকের; ১৭ হাজার ৪৪২ কোটি টাকা। সবচেয়ে বেশি ঘাটতি বাংলাদেশ কৃষি ব্যাংকে; ৭ হাজার ৭৭৬ কোটি ৬৩ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ সোনালী ব্যাংকের; ৫ হাজার ৩৯৭ কোটি ২৯ লাখ টাকা। এছাড়া বেসিক ব্যাংক ২ হাজার ৬৫৬ কোটি ৩৮ লাখ টাকা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ৮১৩ কোটি ৩৪ লাখ টাকা, রূপালী ব্যাংক ৬৩৭ কোটি ৬২ লাখ টাকা এবং জনতা ব্যাংকের ১৬১ কোটি ৪৮ লাখ টাকা মূলধন ঘাটতিতে রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সাথে তাল মিলিয়ে বেসরকারি খাতের ৩ টি ব্যাংকও এগিয়ে চলছে সমান তালে। তাদের মোট মূলধন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৪ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন আইসিবি ইসলামী ব্যাংকের; ১ হাজার ৪৯৫ কোটি ৪৫ লাখ টাকা। রানার আপ ফারমার্স ব্যাংক ২৮২ কোটি ৮৯ লাখ টাকা এবং ৩য় হিসাবে বাংলাদেশ কমার্স ব্যাংক ২৪৫ কোটি ৫২ লাখ টাকা মূলধন ঘাটতিতে রয়েছে।

সবচেয়ে দুঃখের বিষয় রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো থেকে যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে, সেই পরিমাণ টাকাই সরকারকে দিতে হচ্ছে। শুধু সরকারি নয়, বেসরকারি খাতের ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতির বোঝাও এখন সরকারকে বইতে হচ্ছে। যেমন অনিয়মে ডুবতে থাকা ফারমার্স ব্যাংকের শেয়ার কিনতে হয়েছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, জনতার মতো ব্যাংকগুলোকে। অথচ এসব ব্যাংক নিজেরাই রয়েছে মূলধন ঘাটতিতে ইয়া নফসি ইয়া নফসি করতেছে
কিন্তু কেন এমনটা হচ্ছে? স্বয়ং বেসরকারী ব্যাংকগুলোও কেন ব্যাংকিং নীতিমালা মানতেছে না। কেন্দ্রীয় ব্যাংকের বদলে ব্যাংক মালিকদের সমিতি বাংলাদেশ অ্যাসোসিয়েশসন অব ব্যাংকসের (বিএবি) কথাতেই নীতি বদলে যাচ্ছে বলৈ যে গুঞ্জন রয়েছে তা কি বাস্তব নয়!।
কেন্দ্রীয় ব্যাংকের নিয়মানুযায়ী, ৪০০ কোটি টাকা অথবা ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশের মধ্যে যেটা বেশি সেই পরিমাণ অর্থ মূলধন হিসেবে সংরক্ষণ করতে হয় ব্যাংকগুলোকে। কিন্তু এ নিয়মের তোয়াক্কা না করে ব্যাংকিং খাত নিজের খতিতে চলতে চলতে এখন প্রায় সাগরের কিনারে। বিলীন হওয়ার পথে। আর এ পথ থেকে টেনে ধরার প্রয়াস হিসাবে বাজেটে তাদের জন্য জনগণের করের টাকা দিয়ে মূলধন যোগান দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। লাখ লাখ গ্রাহকের আমানত নিয়ে খেলা কি বন্ধ হবে না? দুর্নীতি ও লুটপাটের ভারে নিমজ্জিত সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর জন্য পুনঃতফসিলীকরণ ও পুনঃমূলধনীকরণ সুবিধা বাজেটে রাখলে স্বাভাবিকভাবেই খেলাপি ঋণ ও তারল্য সঙ্কটে নিমজ্জিত হবেই এবং যথারীতি তা ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের জন্য রাষ্ট্রীয় প্রণোদনার সামিল।
[email protected]
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×