somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি প্রয়োজনীয় দুইটি আইনি সমস্যা ও সমাধান

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। প্রখ্যাত কন্ঠশিল্পী শান্তা(ছন্মনাম) ইডেন কলেজের একটি শো তে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন।শো ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর হবে।তাই তিনি কলেজ থেকে ৫০০০০/ টাকাও অগ্রিম গ্রহণ করেন।কিন্ত ১লা সেপ্টেম্বর তিনি প্রিন্সিপাল কে মেইল করে জানান তার পক্ষে গান করা সম্ভব নয়।কারণ,ওই তারিখে তিনি ঢাকা কলেজে অারেকটি পোগ্রামে গান করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ইডেন কলেজ কি শান্তা'র বিরুদ্ধে মামলা করে শো করতে বাধ্য করতে পারবে??অথবা কি প্রতিকার পেতে পারে তারা ??(গল্পটি রুপক)

✔ ✔১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার অাইনের ২১ (খ) ধারার বিধানমতে কণা কে ইডেন কলেজের অনুষ্ঠানে গান গাইতে বাধ্য করা যাবে না। কেননা ধারায় বলা হয়েছে "....পক্ষ সমূহের ব্যক্তিগত যোগ্যতা অথবা সংকল্পের উপর এত নির্ভরশীল অথবা অন্য কোনভাবে উহার প্রকৃতিই এমন যে,অাদালত উক্ত চুক্তির উল্লেখযোগ্য শর্তাবলীর কার্যসম্পাদন কার্যকরী করতে পারেন না"
তবে এমন পরিস্হিতিতে হ্যাঁ-সূচক অংশ কার্যকরী করতে না পারলেও না-সূচক অংশ পালনের জন্য ১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার অাইনের ৫৭ ধারার বিধান অনুসারে নিষেধাজ্ঞা জারি করতে পারেন।অর্থাত্ ৫৭ ধারা অনুসারে শান্তাকে কে ওই দিন ঢাকা কলেজে গান গাওয়ার উপর অাদালত নিষেধাজ্ঞা প্রদান করতে পারেন,যদি ইডেন কলেজ মামলা করে থাকে।তবে মনে রাখতে হবে,শান্তা কে ইডেন কলেজে গান করার জন্য বাধ্য করা যাবেনা।হ্যাঁ, অগ্রিম টাকা টা শান্তাকে কে ফেরত দিতে হবে।

২। সুবর্ণা পৈতৃক ওয়ারিশ সূত্রে ২০ শতাংশের একখন্ড জমির মালিক। বিগত ভূমি জরিপকালে ভুল বশত জমিটি জৈনিক শুভ'র নামে রেকর্ড হয়ে যায়।এই ভুল রেকর্ডের সুযোগ নিয়ে শুভ ২০১৭ সালের মে মাসে বলপূর্বক সুবর্ণার জমিটি দখল করে নেয় এবং একটি হোটেল দিয়ে ব্যবসা করে যাচ্ছে।এমন অবস্হায় সুবর্ণা অাইনত কি পদক্ষেপ নিতে পারে???

✔ ✔যেহেতু সুবর্ণা ওয়ারিশ সূত্রে মালিক সেহেতু উক্ত জমির উপর সুবর্ণার অাইনি মর্যাদা/অধিকার রয়েছে।
সুতারাং সুবর্ণা তার জমির স্বত্ব সাব্যস্ত ও খাস দখলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন।(১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার অাইনের ৮ ও ৪২ ধারা মোতাবেক)।এবং এই প্রক্রিয়ায় সুবর্ণা জমি ফেরত পাওয়ার পাশাপাশি দখল স্বত্বও ফেরত পাবেন।
-এম টি উল্যাহ
[email protected]


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০১
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×