১| 'অাসিফ' তার অাইনজীবী 'জলি' কে জানান "অামি একটি জাল দলিল ব্যবহার করে সম্পত্তির দখল নিতে চাই এবং অামার পক্ষে এ বিষয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করার জন্য অাপনাকে অনুরোধ করছি"। এই তথ্যটি জলি একটা সময়ে অাদালতের নিকট প্রকাশ করে দেয়।জলি কি তথ্যটি প্রকাশ করার অধিকার রাখে??
✔সাক্ষ্য অাইনের ১২৬ ধারা অনুযায়ী পেশা সংক্রান্ত মক্কলের তথ্য প্রকাশ করা যাবে না।তবে,বেঅাইনি কিংবা অপরাধমূলক উদ্দেশ্য সাধন কল্পে পদত্ত সংবাদ প্রকাশ করা নিষিদ্ধ নয়।তাই জলির অপরাধ হবেনা।
২| 'সুবর্ণা' বলে 'জাহেদ' 'ফাহাদ' কে হত্যা করেছে।সুবর্ণা অাদালতের নিকট 'জাহেদ'
এর শাস্তির জন্য রায় কামনা করে।জাহেদ যে ফাহাদ কে হত্যা করছে তা প্রমাণের দায়িত্ব কার??
✔অাইন অনুযায়ী জাহেদ যে ফাহাদ কে হত্যা করেছে বলে সুবর্ণা অভিযোগ তুলছে সুতারাং সুবর্ণা কেই তা প্রমাণ করতে হবে অাদালতের কাছে।
সাক্ষ্য অাইনের ১০১ ধারা অনুযায়ী যে ব্যাক্তি কোন কিছু দাবি করে অাদালতের রায় কামনা করে, তার দাবীর বিষয় উক্ত দাবিদার কে প্রমাণ করতে হবে।
-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




