somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতি প্রয়োজনীয় কিছু অাইনি প্রশ্নের সমাধান। অাসুন জেনে রাখি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

❔ভালোবাসার
দাবীতে কাউকে স্ত্রী দাবী করা যায়
?
✔-প্রেমপত্র
বা ভালোবাসা থাকলেই
সে মূলে কোন বিবাহ
দাবী করা যায়না। কেবল বিরহ
বেদনাই সায় হয়। সাবালক
ছেলে মেয়ের
রেজিঃ কাবিননামা বিবাহের জন্য
অন্যতম প্রমাণ।
❔কত টাকার দলিল
রেজিঃ করতে হয় ?
✔একশত টাকার ঊর্ধ্বে যে কোন
লেনদেন রেজিঃ করতে হবে।
❔ফৌজদারী মামলায়
কে বাদী হবেন ?
✔ফৌজদারী মামলায় যে কেউ
বাদী হতে পারেন। ভিকটিম
নিজে বা তার আপন কোন লোক
বাদী হতে হবে এমন কোন বিধান নেই।
ঘটনা সম্পর্কে যিনি জানেন,
দেখেছেন, শুনেছেন এমন যে কেউ
বাদী হতে পারেন। পুলিশ কেইছ এ
বাদী মানে সংবাদদাতা।
❔স্ত্রী তালাক
দিলে মোহরানা পাওয়া থেকে বঞ্চিত
হবে কি?
✔কোন স্ত্রী স্বামীকে তালাক
দিলেই দেন মোহর
পাওয়া থেকে বঞ্চিত হবে না। দেন
মোহরের দায়ে দাম্পত্য জীবন, ঘর
সংসার করতে হবে আজীবন, এটা শর্ত
নহে, বিবাহ সম্ভোগ হলেই দেন মোহর
ফরজ হয়ে যায়।
সেটা দিতে হবে স্ত্রী ঘর সংসার
না করলেও।
স্ত্রী জওজিয়তে তুলে না নিলে বা বিবাহ
সম্ভোগ না হলে অর্ধেক দেন মোহর
দিতে হবে।
❔কন্যা সন্তান কি মায়ের
সম্পত্তি পুত্রের বেশি পায় ?
✔মায়ের
সম্পত্তি কন্যারা বেশি পায়না,
পিতার অংশের ন্যায়ই কন্যারা পুত্রের
অর্ধেক পায়। পিতা বা মাতার
সম্পত্তিতে পুত্রের মতই
কন্যারা ওয়ারিশ, সামান্য
টাকা দিয়ে বা ছল
চাতুরী করে কন্যাদেরকে বঞ্চিত
করা যায় না
❔বিবাহ বিচ্ছেদে সন্তান কার
সাথে যাবে?
✔বিবাহ বিচ্ছেদের পর নাবালক
পুত্রের ৭ বছর বয়স পর্যন্ত
এবং বিয়ে না হওয়া পর্যন্ত
নাবালিকা কন্যার
হেফাজতকারী মাতা। খোরপোষ
দিবেন পিতা। মাতা ২য় বার
বিয়ে করলে সন্তানদের
হেফাজতকারীর অধিকার হারায়।
তবে এক্ষেত্রে আদালত সন্তানের
কল্যাণকে গুরুত্ব দিতে গিয়ে প্রচলিত
আইন ও নিয়মের ব্যতিক্রম সিদ্ধান্ত
দিতে পারবেন।
❔২য় বিবাহে কার
অনুমতি নিতে হয় ?
✔শুধু প্রথম স্ত্রীর
অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ
করা যায় না। আবার প্রথম স্ত্রী শুধু
বললেই হবে না, স্থানীয় ইউনিয়ন
পরিষদে শালিশী কাউন্সিলের
অনুমতি নিতে হবে।
লিখিতভাবে স্থানীয়
শালিশী কাউন্সিলের
অনুমতি ব্যাতীত ২য় বিবাহ
শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং ২য়
বিবাহের অনুমতির জন্য ১ম
স্ত্রীকে চাপ দেওয়ার সুযোগ নেই।
❔আমার মাত্র একজন কন্যা সন্তান।
আমার নিজের কোন ভাইবোন
নেই,আমার নামে কোন
সম্পত্তি থাকলে আমার
অবর্তমানে সেই সম্পত্তির মালিক
কে হবে?
✔ আপনার পুরো সম্পত্তির দুই
আনা আপনার স্ত্রী পাবেন
এবং একমাত্র কন্যা সন্তান
হিসেবে মুসলিম উত্তরাধিকার আইন
অনুযায়ী আপনার অবর্তমানে আপনার
বাকী সম্পত্তির অর্ধেক তার প্রাপ্য।
বাকী অর্ধেক আপনার ভাইবোনদের
মধ্যে নির্দিষ্ট অংশে বন্টন হবে
❔রেজিস্ট্রিকৃত দান বৈধ?
✔মুসলিম আইনে মুসলমানদের
অরেজিস্ট্রিকৃত মৌখিক দান
বা অছিয়ত আইনতঃ কার্যকরী।
তবে বর্তমানে রেজিস্ট্রেশন আইন
অনুযায়ী মৌখিক দান বেআইনী।
❔বিচারের
আগে কাউকে দোষী বলা যায়?
✔না, আদালত প্রথমে সকলকেই
নির্দোষ ধরে নেন,সাজা না হওয়া পর্যন্ত কাকেও দোষী বলা আইনসঙ্গত নয়


সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×