somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের তল্লাসির সময় যেসব বিষয় অাপনি বিবেচনায় রাখবেন। আইনগতভাবে তল্লাশী হচ্ছে কিনা কিভাবে বুঝবেন??

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


▶পুলিশ আইনগতভাবে আপনাকে যে কোনো সন্দেহবশত তল্লাশীর অধিকার
রাখে। তাই তল্লাশীতে বাধা দেয়া বা তাদের সঙ্গে অসাদাচারণ করা উচিত না। কেননা এসব ক্ষেত্রে ‘সন্দেহ প্রবল’ হলে তারা আপনাকে ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪ ধারায় বিনা
পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে।

▶তাই হতাশ না হয়ে তল্লাশীকালে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি তল্লাশীর বিষয়গুলো আইনগতভাবে সম্পন্ন হচ্ছে কি-না সেদিকে লক্ষ্য রাখুন।কারণ,তল্লাসীর স্বচ্ছতা নিয়ে অনেক কথা শুনা যায়

▶ফৌজদারী কার্যবিধি(Criminal Procedure )-এর ১০৩
ধারায় তল্লাশীর বিভিন্ন পদ্ধতি
উল্লেখ করা হয়েছে:
▶ফৌজদারী কার্যবিধির-১০৩ ধারার
উপধারা (১) এ বলা হয়েছে,
➡পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি কোনো এলাকায় কোনো স্থানে তল্লাশী
চালানোর জন্য প্রস্তুতি নিলে অবশ্যই
সেই এলাকার
বা
স্থানের দুই বা ততোধিক সম্মানিত বসবাসকারী
ব্যক্তিকে তল্লাশীর সময় হাজির
থাকতে
এবং
➡ঘটনার সাক্ষি হওয়ার জন্য
আহ্বান করবেন।
➡ তবে সেক্ষেত্রে পুলিশ
অবশ্যই স্থানীয় ব্যক্তিদের যে কোনো
একজনকে উপস্থিত থাকার জন্য লিখিত
আদেশ দিতে পারবেন।
➡ আবার তল্লাশীকালে স্থানীয় এলাকার
সম্মানিত সাক্ষি না পাওয়া গেলে
ভিন্ন স্থান থেকে সাক্ষি নেয়া
যেতে পারে

▶উপধারা (২) এ বলা
হয়েছে,
➡পুলিশ অবশ্যই স্থানীয়
বসবাসকারী ব্যক্তিদের সামনে
তল্লাশী পরিচালনা করবেন
এবং
➡তল্লাশীর সময় জব্দকৃত সব জিনিসের
(কোনটি কোন স্থানে পাওয়া গেছে)
একটিতালিকা তৈরি করবেন। এসময়
স্থানীয় বসবাসকারী সাক্ষিরা ওই
তালিকায় স্বাক্ষর দেবেন।
➡তবে বিশেষ কারণ ছাড়া এসব
সাক্ষিদেরকে আদালতে সাক্ষি
হিসেবে হাজিরের নির্দেশ দেয়া
হবে না

▶**উপধারা (৩) এ বলা হয়েছে,
➡পুলিশ তল্লাশীর সময় যেখানেই যাবে
সেখানে সাক্ষিকে সঙ্গে রাখতে
হবে। তল্লাশীর জব্দকৃত মালামাল
সাক্ষিকে দেখাতে হবে এবং এর
একটি তালিকা করে তৈরি করতে
হবে।
➡ স্থানীয় সম্মানিত সাক্ষি
চাইলে এই তালিকার একটি কপি
তাকেও সরবরাহ করা যাবে

উপধারা (৪) এ বলা হয়েছে,
➡ যে স্থানে তল্লাশী
করা হয় সে স্থানে স্থানীয়
বাসিন্দাদের উপস্থিতি থাকতে হবে
এবং
মালামাল জব্দ তালিকায় সে সব
স্থানীয় সাক্ষির নাম উল্লেখ রাখতে
হবে।
▶উপধারা (৫) এ বলা হয়েছে,
➡কারো বিরুদ্ধে ‘তল্লাশী পরোয়ানা’
থাকলে স্থানীয় ব্যক্তি বা
বাসিন্দাকে উপস্থিত থাকার জন্য
লিখিত আদেশ দেয়া হতে পারে

এমন তল্লাশীর সময় যদি কেউ উপস্থিত থাকতে আপত্তি জানায় তবে সে
দণ্ডবিধির ১৮৭ ধারায় বর্ণিত অপরাধ
করেছেন বলে ধরা হবে।
▶**দণ্ডবিধির ১৮৭ ধারায় বলা হয়েছে, ‘➡কোনো
ব্যক্তি সরকারি কর্মকর্তাকে সরকারি
কোনো কাজে সহযোগিতায়
ইচ্ছাকৃতভাবে অস্বীকৃতি জানালে
বা
বাধা দিলে তাকে একমাস পর্যন্ত যে
কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড
অথবা দুইশত টাকা পর্যন্ত যে কোনো
পরিমাণ জরিমানা দণ্ডে বা উভয়দণ্ডে
দণ্ডিত করা হবে।’
▶তাই পুলিশ বা অন্যকোনো অফিসার অথবা
কোনো ম্যাজিস্ট্রেট কর্মকর্তা দিয়ে
তল্লাশীর সময়ে স্থানীয় এক বা দু’জন
সম্মানিত ব্যক্তি সে স্থানে উপস্থিত
আছে কি-না এবং তাদেরকে
দেখিয়ে সব মালামাল তল্লাশী করা
হচ্ছে কি-না এ বিষয়ে জনসাধারণকে
লক্ষ্য রাখতে হবে
-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×