somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাইব্যুনাল কী?কেন গঠন করা হয়?কি কার্যক্রম পরিচালনা করে ট্রাইব্যুনাল?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



▶মূলত ট্রাইব্যুনাল হলো সংবিধান বা অন্য কোনো আইন দ্বারা গঠিত এক ধরনের বিশেষ বিচারিক প্রতিষ্ঠান, যেটি নির্দিষ্ট কিছু বিষয় নিষ্পত্তির কাজ করে থাকে।
▶ প্রচলিত আদালতের এখতিয়ার বেশ বিস্তৃত হলেও ট্রাইব্যুনালের এখতিয়ার খুব সুনির্দিষ্ট। ট্রাইব্যুনালকে তাই 'কুয়াজাই জুডিশিয়াল' বা 'আধা-বিচারিক ব্যবস্থা' হিসেবেও অভিহিত করা হয়। ফ্রান্সে প্রথম এ ধরনের বিচারিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়।
▶ দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার এবং অপরাধ দমনে সরকার ট্রাইব্যুনাল ব্যবস্থার প্রবর্তন করে।
▶আদালত ও ট্রাইব্যুনালের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ট্রাইব্যুনাল হলো আধা-বিচারিক প্রতিষ্ঠান, অন্যদিকে আদালত হলো পূর্ণাঙ্গ বিচারিক প্রতিষ্ঠান।
▶কোনো বিশেষ অাইনের অধীনে ট্রাইব্যুনাল স্থাপিত হয়।
যেমন, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৫-এর অধীনে স্পেশাল ট্রাইব্যুনাল এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন, ১৯৮০-এর আওতায় প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। একইভাবে, আলোচিত 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল' গঠিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর অধীনে।
▶ট্রাইব্যুনালগুলো স্বাধীনভাবেই কাজ করলেও উচ্চ আদালতের পরিদর্শন এখতিয়ারের (সুপারভাইজরি জুরিসডিকশন) অধীনে থাকে।
▶ বাংলাদেশের ট্রাইব্যুনালগুলো সুুপ্রিমকোর্টের অধীন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করবার জন্য পৃথক আপিল ট্রাইব্যুনাল থাকতে পারে। সেটি না থাকলে সুপ্রিমকোর্টেই আপিল আবেদন করতে হয়।
▶ট্রাইব্যুনালের বিচারক হিসেবে সরকার মূলত বর্তমান কিংবা অবসরপ্রাপ্ত বিচারক অথবা কোনো আইনজীবীকে নিয়োগ করতে পারে।
▶ট্রাইব্যুনালের কার্যবিধি প্রচলিত আদালত থেকে পৃথক হয়ে থাকে। প্রচলিত দেওয়ানি কিংবা ফৌজদারি কার্যবিধি এবং তামাদি আইন ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে

- এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×