
✳▶আকস্মিকভাবে বা দুর্ঘটনার বা আত্নহত্যার বা যে কোন ধরনের সন্দেহজনক অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে থানায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারামতে যে মামলা দায়ের করা হয় তাকে অপমৃত্যু/ অস্বাভাবিক মৃত্যু মামলা বলে।
( ফৌজদারী কার্যবিধি আইনের ১৭৪ ধারা। পি আর বি নিয়ম ২৯৯)
▶নিম্নলিখিত মৃত্যুর কারণে এই মামলা দায়ের হতে পারেঃ---
▶আত্নহত্যা করলে।
▶বন্যপ্রাণী বা পশু কর্তৃক মৃত্যু হলে।
▶মাটি বা পাহাড় চাপা পড়ে মৃত্যু হলে ।
▶বজ্রপাতে মৃত্যু হলে।
▶নৌকা বা জাহাজ ডুবিতে মৃত্যু হলে।
▶পানিতে ডুবে কারো মৃত্যু হলে।
▶মেশিনারিজ যন্ত্রপাতি চালাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হলে।
▶আকস্মিকভাবে কারো মৃত্যু হলে।
▶সন্দেহজনক মৃত্যু হলে।
▶বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মুত্যু হলে।
▶কোন উচ্চতর বিল্ডিং, গাছ বা ছাদ থেকে পড়ে মৃত্যু হলে।
▶দুর্ঘটনাজনিত কারণে আগুনে পুড়ে কারো মৃত্যু হলে।
-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



