▶ধরে নিন, আপনার বিরুদ্ধে থানায় এজাহার হয়েছে। তারপর,পুলিশ হঠাৎ আপনাকে গ্রেপ্তার করল।
▶ গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে।
তখন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে।
▶যদি আদালত জামিন দেয় , তাহলে জামিনদারের জিম্মায় আপনার জামিননামা সম্পাদন করতে হবে।
▶যদি জামিন না হয়, তাহলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে জামিনের আবেদন করতে হবে।
▶যদি থানায় মামলা না হয়ে সিআর মামলা (আদালতে মামলা) হয়, তাহলে আদালত সমন দিতে পারেন
অথবা
গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন।
▶এ ক্ষেত্রে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। ক্ষেত্রবিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন।
▶যদি জামিন হয়, তাহলে মনে রাখতে হবে, নিয়মিত হাজিরা না দিলে জামিন বাতিল হতে পারে।
▶ তখন অাদালত পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে। এতে হাজির না হলে মালামাল ক্রোকের আদেশ হতে পারে
এবং
আপনার অনুপস্থিতিতেই বিচার হতে পারে।
▶যদি দেওয়ানি মোকদ্দমা হয়, তাহলে জবাব দাখিলের জন্য আদালত সমন পাঠাবে অাপনাকে । নির্ধারিত তারিখে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দাখিল করতে হবে। পরবর্তীতে সময়ে মোকদ্দমা ধারাবাহিকভাবে এগোবে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



