
ম্যাজিস্ট্রেট যদি মনে করেন কোন এলাকায় শান্তি ভংগ বা উৎপাতের আশংকা আছে তাহলে তিনি তৎক্ষণাৎ উক্ত এলাকায় ১৪৪ ধারা জারি করতে পারেন। যেমন- একই স্থানে, একই দিনে দুই পলিটিকাল দল সমাবেশের আহবান করেছে। তখন মারামারি হতেই পারে। মারামারি মানেই শান্তি ভংঙ্গ। সুতরাং ১৪৪ জারি করা যেতে পারে।
✔এটি ব্যক্তি বিশেষ বা কোন স্থানে ঘন ঘন যাতায়াতকারি ব্যক্তি বিশেষের প্রতি হতে পারে।
কে ১৪৪ ধারা জারি করতে পারেন?
১।জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসি
২ যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়।
⏩কোন আইনে আছে?
✔কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮। ধারা-১৪৪
⏩কোন ক্ষমতাবলে তিনি জারি করেন?
✔১৪৪ ধারা জারি ম্যাজিস্ট্রেট এর নির্বাহী বা ডিসক্রিশনারি ক্ষমতা। অর্থাৎ তিনি ইচ্ছা করলে ১৪৪ ধারা জারি করতে পারেন আবার নাও পারেন। আবার কারও আবেদনের প্রেক্ষিতেও করতে পারেন।
সীমাবদ্ধতা :
▶মহানগরী এলাকায় ১৪৪ ধারা জারি প্রযোজ্য নয়।
⏩১৪৪ ধারার মেয়াদ:
▶ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে জারিকরা ১৪৪ ধারার প্রদত্ত আদেশ যেদিন থেকে জারি করা হয় সেদিন থেকে ৬০ দিন বলবৎ থাকবে উক্ত এলাকায়। তবে এর আগেও যে কোন সময় তা প্রত্যাহার করা যাবে।
জরুরি পরিস্থিতিতে ১৪৪ ধারা একতরফা ভাবে জারি করা যায়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



