somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অাইন অনুযায়ী পুলিশ যে সব পরিস্হিতিতে গুলি করতে পারে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অাইন বিশেষ পরিস্হিতিতে পুলিশ তথা অাইন শৃঙ্খলা বাহীনিকে গুলি করার অনুমিত প্রদান করেছে।তাও বিশেষ পদ্ধতি ও পরিস্হিতির প্রেহ্মাপটে।
অাইন অনুযায়ী যখন পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারে:
▶পুলিশ প্রবিধানের ১৫৩ ধারায় (পি আর বি ১৯৪৩) অনুযায়ী পুলিশ আগ্নেয়াস্রের ব্যবহার করতে পারবে।

▶পুলিশ প্রবিধান ১৫৩ (ক) (i) অনুযায়ী:
➡পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আগ্নেয়াস্র ব্যবহার করতে পারবে। (দণ্ডবিধি আইনের ৯৬-১০৬ ধারা)
▶পুলিশ প্রবিধান ১৫৩ (ক) (ii) অনুযায়ী:
➡ পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। (ফৌজদারি কার্যবিধির ১২৭-১২৮ ধারা)
▶ পুলিশ প্রবিধান ১৫৩ (ক) (iii) অনুযায়ী:
কোন কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার কার্যকর করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। (ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারা)
▶পুলিশ প্রবিধান ১৫৩ (খ) অনুযায়ী:
ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে। এ অধিকার দণ্ডবিধি ১৮৬০ এর ৯৬-১০৬ ধারায় সুরক্ষিত আছে।
▶প্রবিধান ১৫৩ (গ) অনুযায়ী:
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে উপায়ন্তর না দেখে জনতার উপর গুলি বর্ষণের আদেশ একজন ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা উচ্চ মর্যাদার কোন অফিসার দিতে পারবেন। ম্যাজিস্ট্রেট এবং থানার ওসি উপস্থিত না থাকলে পুলিশ দলের অধিনায়ক দাংগাকারিদের বা নাশকতাকারীদের উদ্দেশে অনেকবার সতর্কবাণী প্রদান করেও তারা ছত্রভঙ্গ না হলে পুলিশ গুলি বর্ষণ করতে পারবেন।
প্রবিধান ১৫৩ (ঘ) বা ফৌজদারি কার্যবিধি ৪৬ ধারা অনুযায়ী কোন অপরাধী যদি গ্রেফতার এড়ানোর জন্য বল প্রয়োগ করে তাহলে পুলিশ গুলি বর্ষণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করতে পারবেন

উপরোক্ত বিশ্লেষণ থেকে ব্যাপার টা স্বচ্ছ পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার একান্তই রাষ্ট্রীয় নিরাপত্তা ও মারাত্মক পরিস্হিতিতে অাত্মরক্ষার প্রয়োজনে শুধুমাত্র অনুমোদিত কিংবা দাগী অাসামী দরার প্রয়োজনে। তাও ক্ষেত্রে ভেদে অনুমতি সাপেক্ষে। এর ব্যতিক্রম হলে কিংবা উক্ত কারণগুলোর যথাযথ ব্যাখ্যা না দিতে পারলে তা আইনের আওতায় আসে।

-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
[email protected]

সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×