somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামরিক বিচারব্যবস্থা (Court Martial)কি??কিভাবে পরিচালিত হয়??অাসুন জেনে নি খুঁটিনাটি তথ্য।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণত সশস্ত্র বাহিনীসমূহের অভ্যন্তরে কোনো অপধাধ সংঘটিত হলে, তার বিচার করা হয় সামরিক আদালতে।
কিন্তু যুদ্ধকালে বা কোনো দেশে সামরিক আইন জারি থাকলে, বেসামরিক অপধাধীদের বিচারও সামরিক আদালতে করার বিধান রয়েছে।
▶বাংলাদেশ আর্মি এ্যাক্টের
৩১নং ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, যিনি বিদ্রোহ আরম্ভ করেন
বা বিদ্রোহে অন্যকে উত্সাহিত করেন
এবং
দায়িত্বশীলরা উপস্থিত থেকেও সর্বশক্তি প্রয়োগ করে বিদ্রোহ দমন না করেন, সেক্ষেত্রে দু'পক্ষই অভিযুক্ত হবেন।
▶সেনাবাহিনীর সাথে কোনো সামরিক ব্যক্তি বিদ্রোহের কাজে জড়িত থাকলে বাংলাদেশ দন্ডবিধির ৭নং অনুচ্ছেদের ১৩৯নং ধারায় তারা সামরিক
আদালতে বিচারের আওতায় আসবে।
▶ ১৯৫১ সালের আর্মি এ্যাক্টের ৫(১)নং ধারা অনুযায়ী নির্বাহী আদেশ দিয়ে সেনা আইন, অন্য যে কোনো বাহিনীর ক্ষেত্রে প্রয়োগের বিধান করতে পারে।
কোর্ট মার্শাল হয় দু'ভাবে-
➡সিক্রেট বা ক্যামেরা ট্রায়াল
➡ ওপেন ট্রায়াল।

▶আর্মি এ্যাক্ট অনুযায়ী সামরিক আদালতে মামলার চার্জশিট হয় সামারি অব এভিডেন্স থেকে, তদন্ত থেকে নয়।
▶একজন সেনা কর্মকর্তার নেতৃত্বে কোর্ট মার্শাল গঠন করা হয় অথবা এক বা একাধিক সেনা কর্মকর্তার সমন্বয়ে এ আদালত গঠন করা হয়। জাজ, এ্যাডভোকেট জেনারেল ও কৌঁসূলি নিয়োজিত থাকেন এ আদালতে।
▶সেনা আইনের ৯নং অনুচ্ছেদের ৮০নং ধারা অনুযায়ী চার ধরণের কোর্ট মার্শাল গঠন করার বিধান রয়েছে-
➡জেনারেল কোর্ট মার্শাল,
➡জেলা কোর্ট মার্শাল,
➡ফিল্ড কোর্ট মার্শাল
এবং
➡সংক্ষিপ্ত কোর্ট মার্শাল।

সেনা ছাউনির বাইরেও এ আদালত স্থাপন করা যায়। এক বা একাধিক কোর্ট মার্শালও হতে পারে।
⭐কোর্ট মার্শালে প্রমাণিত অভিযোগে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড
এবং ১৪ বছরের সশ্রম কারাদন্ড।
⭐১৩৪নং ধারা অনুযায়ী গুলি বা ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করার বিধান রয়েছে। কোর্ট মার্শালে বিচারের বিরুদ্ধে বেসামরিক কোন আদালতে আপিলের সুযোগ নেই।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস: ঢাকার রাজপথ, ধারণক্ষমতার সংকট এবং গণপরিবহনের বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৩



আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,... ...বাকিটুকু পড়ুন

ফুনফুনা ফুন

লিখেছেন রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩



ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।... ...বাকিটুকু পড়ুন

প্রেম বয়সের বাধা মানে না!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৮

প্রেমের ক্ষেত্রে বয়স যে কেবলই একটি সংখ্যা, তা প্রমাণ করেছেন বিশ্বের অনেক নামী দম্পতি। পুরুষরা তাদের চেয়ে কম বয়সী নারীদের বিয়ে করবেন - এমন সামাজিক প্রথা ভেঙে অনেক প্রভাবশালী নারী... ...বাকিটুকু পড়ুন

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

×