somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবর্ণচরের এস-ই-জোন ( Special Economic Zone) কি আলোর মুখ দেখবে না!

২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্বব্যাপী বিনিয়োগ ও ব্যাপক কর্মসংস্থানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) সর্বোৎকৃষ্ট স্থান হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশও গত দুই দশক ধরে রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনায় এসইজোন ( Special Economic Zone) ব্যাপক গুরুত্ব লাভ করে। তারই ধারাবাহিকতায় সরকার ২০০৮ সালে সর্ব প্রথম এসই-জোন করার উদ্যোগ নেয় সুবর্ণচরে(১)। ২৪০০ ও ২০০০ একর ভূমিতে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি (International Finance Corporation -IFC) ও আইডিএ (International Development Association-IDA) এর মাধ্যমে সমীক্ষাও চালানো হয়। কিন্তু প্রশাসনিক জটিলতা, ভূমির প্রকৃতি ও অধিগ্রহণ, আদালতে মামলা প্রভূতি কারণে সকল সম্ভাবনা থাকা সত্বেও রিপোর্টটি নেতিবাচক হয়ে যায় (২)। ২০০৮ সালে এ প্রক্রিয়ার আলোকে সুবর্ণচরে এস-ই-জোন ( Special Economic Zone) এর বাস্তবায়ন হলে চট্টগ্রাম- নোয়াখালী সরাসরি রেল প্রকল্প বাস্তবায়ন করার ফলে রেল ও মহাসড়কে এক ঘন্টার দূরত্বে যাতায়াত করা যেত। তাছাড়া এস-ই-জোন ( Special Economic Zone) এর কারণে অদূর ভবিষ্যতে চট্টগ্রাম- সন্দ্বীপ ক্রস ডেমের পরিকল্পনা বাস্তবে রূপ নিলে পুরো অঞ্চলটি বাংলাদেশের সমান আর একটা সিঙ্গাপুরে রূপ নিতে পারতো(৩)। তথ্যমতে, বঙ্গোপসাগরে নোয়াখালী সীমান্তে প্রতি বছর ১০ বর্গ কিলোমিটার চর জাগছে।

এখন প্রশ্ন হচ্ছে, সরকারি, বেসরকারি, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ও বিদেশি—চার ধরনের ১০০ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন নিয়ে কাজ চলছে বিগত কয়েক বছর ধরে । সরকারের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চিন্তা ভাবনার শুরুতেই সম্ভাব্য অঞ্চল হিসেবে সুবর্ণচরের নাম ছিল অগ্রভাগে। কৃষি প্রধান সুবর্ণচরে পর্যাপ্ত খাস জমি, জেলা শহর ও রাজধানীর সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা, নিকটবর্তী সোনাপুর এলাকা অবধি বিদ্যমান গ্যাস ও ট্রেন লাইন, নদীর নৈকট্য সব মিলিয়ে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার যথোপযুক্ত এলাকা এটি।

শুরুর দিকে সরকারের পক্ষ থেকে সুবর্ণচরের বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা করা হলেও তা থমকে যাওয়ার সত্যিই দুঃখজনক । সরকারি খাস জমি তে ৪৩টি প্রতিষ্ঠান সম্পূর্ণ অবৈধভাবে দখল করে পুকুর খননের মাধ্যমে মাছ চাষ করে আসছে। এ জমি থেকে দখলদারদের উচ্ছেদের লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হলে সংশ্লিষ্টরা মহামান্য হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন। রিট নিস্পত্তি না হওয়া অবধি জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আছে। অবৈধভাবে দখলদারদের হস্তক্ষেপ দূর করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে সুুবর্ণচরবাসীর সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে সচেষ্ট ভূমিকা নেওয়া জরুরী।
পাদটীকাঃঃ
১। তথ্য পাওয়া যায় BEPZA এর সাবেক মহা-ব্যবস্হাপক এ এম শামসুদ্দিন চৌধুরী সাহেবের কলাম থেকে। উনার কলামটির লিংক হলো - Click This Link

২। নেতিবাচক রিপোর্টের কারণ সম্পর্কে নোয়াখালীর (২০১৫ সালের) অতিরিক্ত জেলা প্রশাসক ০২/১১/২০১৫ সালে দৈনিক ইনকিলাব পত্রিকায় এক সাক্ষাৎকারে জানান, ভূমিহীনদের বন্দোবস্ত প্রদানের লক্ষ্যে ২০০৮ সালে "নিজেরা করি" সহ ৮ টি এনজিও মহামান্য হাইকোর্টে একটি রীট দায়ের করেন। রীট নং ৫১৯৪/২০০৮। এতে ৩ টি উপজেলার ৮-১০ টি মৌজার বিশাল এলাকা রয়েছে। যার মধ্যে সুবর্ণচরের ১২ হাজার একর খাস জমি অন্তর্ভুক্ত। বর্তমানে এই ভূমির উপর আদালতে স্হিতি অবস্থা জারি রয়েছে। এছাড়া সুবর্ণচরে অবস্হিত কয়েকটি মৎস্য খামার মালিক মহামান্য হাইকোর্টে ৬ টি রীট দায়ের করেন। ফলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার বিষয়টি শুরুতেই হোঁচট খেয়েছে।
৩। এ এম শামসুদ্দিন চৌধুরী সাহেবের কলাম থেকে ।

* মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
[email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৩
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×