somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ই-কমার্স নীতিমালার বাস্তবায়ন সময়ের দাবি

০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বৈশ্বিক অর্থনৈতিক কর্মকান্ডের ক্ষেত্রে ডিজিটাল কমার্স বা ই-কামার্স কার্যক্রমের সম্প্রসারণের সাথে সাথে এটিকে নিয়ন্ত্রিত ধারায় পরিচালনার স্বার্থে আন্তজাতিকভাবে বিভিন্ন মানদন্ডের প্রতিফলনের ধারাবাহিকতায় ২০১৮ সালে বাংলাদেশেও প্রণয়ন করা হয় ডিজিটাল কমার্স নীতিমালা। মূলত দেশের ডিজিটাল কমার্স খাতের সুষম উন্নয়ন, নির্ভরযোগ্য ব্যবস্থাপনা, তদারকি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে উদ্যোক্তাদেন সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিতকরণের ক্ষেত্রে এটি সচেষ্ট ভূমিকা রাখার কথা থাকলেও নীতিমালা প্রণয়নের দীর্ঘ তিন বছর পার হতে চললেও কার্যত কাঠঅমোগত বাস্তবায়ন বা রূপ প্রদান করা সম্ভব হয় নি।

দেশে ২০১২ সালে আনুষ্ঠানিকভাবে ভাবে ই-কমার্স কার্যক্রম যাত্রা শুরু করলেও মাত্র আট বছরের ব্যাবধানে ই-কমার্সের আকার এখন প্রায় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছে যাতে, ছোট বড় প্রায় পঞ্চাশ হাজার প্রতিষ্ঠান ই-কমার্স বাণিজ্য চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ এর তথ্য মতে প্রতিদিন লাখের উপর পণ্য ডেলিভারী হচ্ছে এবং ৫০ হাজার নতুন কর্মসংস্থান যোগ হয়েছে শুধু করোনা কালেই। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর তথ্য মতে প্রতি বছর ই-কমার্সের আকার ৫০% হারে বৃদ্ধি পাচ্ছে এবং ২০২৩ সাল নাগাদ দেশে ই-কমার্স খাতের আকার হবে ৩ বিলিয়ন মার্কিন ডলার।

নতুন নতুন ব্যবসায় ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, প্রান্তিক কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তকরণ, অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার উন্নয়ন ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হলেও বিনিয়োগ ও ভোক্তা অধিকার কতটুকু সংরক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকে যায়। বিশেষ করে নীতিমালার আলোকে সার্বিক কার্যক্রমকে তদারকি ও সুরক্ষা করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নামমাত্র সেল গঠন করা হলেও ই-কমার্স খাতে বিনিয়োগের সুরক্ষা, উদ্যোক্তাদের নিবন্ধনের আওতায় আনা, ঋণ প্রাপ্তির সুযোগ সৃষ্টি, ভোক্তার অধিকার সংক্রান্ত নির্দেশনা ও প্রতিকারের স্বার্থে লেনদেনের নিরাপত্তা, ডেলিভারী সংক্রান্ত নির্দেশনা, লজিস্টিক সাপোর্ট, নিরাপদ সার্ভার ব্যবস্থা, পণ্য পরিবহন নীতিমালা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কর্মসূচী, নারী উদ্যোক্তাদের উৎসাহিতকরণ, ক্রস বর্ডার রিটেইল সংক্রান্ত নীতিমালা তৈরী সহ সামগ্রিক বিষয়ে সুষ্পষ্ট কোন নির্দেশনা নেই। অতি সম্ভাবনাময়ী এই খাতের সুষম উন্নয়ন ও ই-কমার্সকে আস্থাশীল করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরী করার স্বার্থে সার্বিক অর্থে কার্যকর প্রাতিষ্ঠানিক অবকাঠামো তৈরী পূর্বক ই-কমার্স নীতিমালার বাস্তবায়ন জরুরী হয়ে পড়েছে।

-এম টি উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০


সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×