somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গায়েবিভাবে মামলায় জড়ালে সুবিধা কার!

২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সারাদেশে নৃশংসতমভাবে পূজামণ্ডপে হামলা ও অগ্নিসংযোগ সহ সারাদেশে সংঘটিত ন্যাক্কারজনক অপরাধ সমূহ ঘটতে থাকা এবং এসব জঘন্য অপরাধের প্রতিবাদে বিবেকবান মানুষ মাত্রই যখন সোচ্চার ও উদ্বিগ্ন ঠিক তখনই "ছয় মাস ধরে কারাগারে থাকা ব্যক্তিরাও আসামি" "বাদি বলছেন, আসামিদের দিয়েছেন প্রতিপক্ষের রাজনৈতিক নেতারা"

এমন সব রিপোর্ট মানুষকে যেমনি হতবাক করেছে তেমনি শঙ্কিত হতে হচ্ছে এমন সব গায়েবিভাবে মামলায় জড়িত করার মাধ্যমে প্রকৃত অপরাধীদের আড়াল করার ষড়যন্ত্র হচ্ছে কিনা তা ভেবে!

কারণ, এলোপাতাড়ি মামলা দেওয়া কিংবা কোন মতাদর্শের বিবেচনায় গণগ্রেফতার ন্যায় বিচারের কোন মাপকাঠি তো নয়ই বরং অন্যায়/প্রহসনের পথকেই প্রশস্ত করে। ফৌজদারি আইনের দর্শন হলো: এই আইনের অধীনে কোনো মামলা হলে তা সাক্ষ্যপ্রমাণ দিয়ে শতভাগ প্রমাণ করতে হয়৷ কোনো সন্দেহ রেখে কাউকে শাস্তি দেয়া যায় না৷ আসামিরা সব সময়ই ‘বেনিফিট অফ ডাউট'-এর সুযোগ পেয়ে থাকেন৷ কারণ বিচারে ন্যূনতম সন্দেহ রেখেও কাউকে সাজা দেয়া যায় না৷ অপরাধ প্রমাণ মানে শতভাগ প্রমাণ নিশ্চতকরণ৷

আবার মনে রাখতে হবে, মামলা প্রমাণের দাবী বাদীর। আসামীকে তার নির্দোষিতা প্রমাণের আবশ্যকতা নেই। প্রসিকিউশন পক্ষকেই আসামীর অপরাধ প্রমাণ করতে হবে, ব্যর্থতায় আসামী খালাস পাবে। তাই শুধু মামলা করার জন্য মামলা না করে প্রকৃত সত্য উদঘাটন পূর্বক দোষীদের আইনের আওতায় আনা উচিত। অহেতুক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতারের ফলে গ্রেফতার হওয়া ব্যক্তিরা কিছুদিন জেল খেটে জামিনে মুক্ত হবেন এবং হয়তো বিচারে খালাসও পাবেন। কিন্তু ন্যাক্কারজনক এসব ঘটনার সহিত সম্পৃক্তদের সনাক্ত করা কিংবা বিচার যদি নিশ্চিত না করা যায় তাহলে দায়ভার কার?

আইন প্রয়োগ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায়ই আসলে আইনের চরিত্রকে প্রকাশ করে৷ আইনের ফাঁকফোকর, অপপ্রয়োগ, প্রয়োগ না হওয়া কতগুলো সংস্থা বা বিভাগের ওপর নির্ভরশীল, তাদের দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। শুরুতেই যদি গলদ থাকে তাহলে ন্যায়বিচার বাধাগ্রস্ত হওয়ার মাধ্যমে তার সুবিধা দুষ্কৃতকারীদের পক্ষেই যাবে। আমাদের ভুলে গেলে চলবে না, আইন প্রয়োগ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় ত্রুটি থাকার কারণেই পুরান ঢাকায় বিশ্বজিৎ দাসকে বিনা কারণে প্রকাশ্য-দিবালোকে শত শত মানুষ ও আইনরক্ষা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের ক্যামেরার সামনে নৃশংসভাবে হত্যা করেও মাত্র দুজন আসামির ফাঁসি নিশ্চিত করা গিয়েছিল!

- মোহাম্মদ তরিক উল্যাহ (MT Ullah)
আইনজীবী ও মানবাধিকার কর্মী
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×