somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ভুল সংশোধনের এফিডেভিট বা হলফনামা করার নিয়ম/ মাজিষ্ট্রেট কর্তৃৃক এফিডেভিট বা হলফনামা

২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় পরিচয়পত্রের এবং পাসপোর্টে নাম পরিবর্তন বা সংশোধন বা যে কোন তথ্যের ভুল সংশোধনের কাজে প্রয়োজন হয় 'এফিডেভিট বা হলফনামা'র।

এফিডেভিট বা হলফনামা যেভাবে সম্পাদন করতে হয়

জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধনের কাজে হলফনামা সম্পাদন করতে হয় ২০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এবং পাসপোর্টের ভুল সংশোধনের কাজে হলফনামা সম্পাদন করতে হয় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে । হলফনামা লেখার পর (কম্পোজ বা টাইপ) নোটারি পাবলিক বা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করাতে হবে। নিয়ম হচ্ছে যিনি হলফনামাটি করলেন তিনি নোটারি পাবলিক কিংবা প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তার হলফনামাটি সম্পর্কে সত্যপাঠ করবেন। তখন নোটারি পাবলিক বা ম্যাজিস্ট্রেট হলফনামাটি যাচাই-বাছাই করে এর ওপর স্বাক্ষর দেবেন এবং একটি বিশেষ সরকারি সিল ব্যবহার করে এতে ক্রমিক নম্বর বসাবেন। হলফনামাটির একটি ফটোকপি তিনি রেখে দেবেন।

সংশোধনের ক্ষেত্রে অবশ্য্ই সংশোধনের স্বপক্ষে যথাযথ প্রমানাদি দেখাতে হয় এবং ফটোকপি জমা দিতে হয়।

তবে, জাতীয় পরিচয়পত্রের এবং পাসপোর্টের ভুল সংশোধনের কাজে হলফনামা সম্পাদন করতে অবশ্যই প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করাতে হয়। অর্থাৎ হলফনামা লেখার পর (কম্পোজ বা টাইপ) তা প্রথমে নোটারি পাবলিক এর মাধ্যমে সত্যায়ন করাতে হবে এবং নোটারির সত্যায়নটি আবার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়ন করাতে হয়। যাকে বলা হয় কাউন্টার সাইন।

তবে, যে সব ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এর নিকট হইতে এফিডেভিট করার বাধ্যতামূলক নিয়ম না থাকলে আপনি আইনজীবীর সহায়তা নিয়ে নোটারীর মাধ্যমেও করতে পারেন।

এফিডেভিট কার্যক্রম সম্পন্ন করতে একজন আইনজীবীর সহযোগিতা নেওয়া উত্তম। এবং এফিডেভিট নোটারীকৃত করার ক্ষেত্রে আইনজীবী কর্তৃক সত্যায়ন ও স্বা্ক্ষরও লাগে।

মনে রাখতে হবে, জাতীয় পরিচয়পত্রের এবং পাসপোর্টের ভুল সংশোধনের হলফনামা যাচাই-বাচাই তথা ভেরিফেকেশন হয়। তাই অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় সম্পাদন করতে হয়।

-মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০ ( বিকাল ৪- রাত ৮ টা)
* ৯০ সেকেন্ডের বেশি কথা বলতে হলে চার্জ প্রযোজ্য


সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×