somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেকের মামলা হলে করণীয়

১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারো বিরুদ্ধে চেকের মামলা হলে মামলার খবর শুনে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান। কারণ, চেকের মামলার রায় হলে অবশ্যই ৫০% টাকা আদালতে জমা দিয়ে জামিন নিতে হয়। শুধু তাই নয়, এই ধারায় অপরাধ করলে ওই ব্যক্তি এক বছর কারাদণ্ড বা চেকে লিখিত টাকার তিনগুণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

আমরা আজকে আলোচনা করবো চেকের মামলা হলে আপনার করণীয় সংক্রান্তে। একটি বিষয় মনে রাখতে হবে, মামলা হলেও আপনার যুক্তি তুলে ধরতে পারলে কিংবা আইনজীবী যদি আপনার যুক্তি আদালতের নিকট তুলে ধরতে পারেন তবে আপনি রেহাই পেতে পারেন। কারণ, অভিযুক্ত হলেই নিশ্চিত করে বলা যাবে না যে কেউ অপরাধী। আইনের চোখে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নিরপরাধ বলে গণ্য। প্রাথমিকভাবে যেন এ মামলা সুষ্ঠুভাবে মোকাবিলা করে ন্যায় বিচার নিশ্চিত হয় সে চেষ্টা করতে হবে।

যেকোনো চেকের মামলা দায়ের করা হয় ম্যাজিস্ট্রেট আদালতে। ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক মামলাটি গ্রহণ করলে আসামীর বরাবর সমন দেওয়া হয়। সমনে আসামী উপস্থিত হয়ে জামিন নিতে হয়, জামিন না নিলে ওয়ারেন্ট ইস্যু হয়।
এক্ষেত্রে অভিযুক্ত আত্মসমর্পণ করে কিংবা গ্রেফতার হলে জামিন চাইতে পারেন।

জামিন নিলে আপনার মামলাটি বিচারিক আদালতে বদলি হবে। অভিযোগ গঠনের দিন আপনাকে হাজির হয়ে নতুন করে পূর্বশর্তে জামিন চাইতে হবে এবং জামিননামা সম্পাদন করতে হবে। তখন আপনি মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। অব্যাহতির আবেদন নাকচ হলে উচ্চ আদালতে প্রতিকার চাইতে পারেন।

আর আপনি কোনো কারণে আদালতে হাজির না হলে আপনার নামে পত্রিকায় বিজ্ঞপ্তি হতে পারে। এতে হাজির না হলে আপনার মালামাল ক্রোকের আদেশ হতে পারে এবং আপনার অনুপস্থিতিতেই বিচার হতে পারে। তাই মামলা হলেই আপনি অপরাধী নয়, আইনের সহায়তা নিন।
কারণ, একবার আপনার অনুপস্থিতিতে একতরফা রায় হলে আপনার কিছুই করার থাকবে না এবং চেকের মামলার রায় হলে অবশ্যই ৫০% টাকা আদালতে জমা দিয়ে জামিন নিতে হয়।
এখানে একটি বিষয় বলে রাখা ভালো, বেশিরভাগ মানুষই ধরে নেয় চেকের মামলা মানে শাস্তি নিশ্চিত। আসলে বিষয়টি এমন নয়, বরং আপনি আপনার যুক্তি তুলে ধরে কিংবা আপনার আইনজীবী মামলার কোন আইনগত ত্রুটি রেব করতে পারলে এবং আপনার স্বপক্ষে ভালো ট্রায়াল করতে পারলে আপনি খালাসও পেতে পারেন। নিম্ন আদালত খালাস কোন কারণে খালাস না দিলেও মামলায় প্রতিদন্ধিতা করার কারণে আপীল আদালতেও আপনি প্রতিকার পেতে পারেন। তাই মামলা হলে এড়িযে না চলে অবশ্যই আইনজীবীর শরণাপন্ন হন্ আর আপনি যদি চান তাও মামলা চলাকালীন সময়ে অনায়াসে করতে পারেন।


-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

দ্য প্লান (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫৪

ষাট বছরের মাজেদা গত দুই সপ্তাহ ধরে শুধু প্লান করেছে, সে তার একমাত্র নাতিটাকে দেখতে যাবে। মেয়ে-জামাই বাড়ি বলে কথা! খালি হাতে কি যাওয়া যায়? তার ওপর তার সাত বছরের... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×